আইপিইউ সম্মেলন সফল করতে সব ধরনের প্রস্তুতি চলছে: ডেপুটি স্পিকার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ মার্চ ২০১৭, ২০:১৭আপডেট : ২৩ মার্চ ২০১৭, ২০:২১



ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন (আইপিইউ) সম্মেলন সফল করতে সব ধরনের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া। তিনি বলেন, ‘বাংলাদেশ এই প্রথমবারের মতো এত বড় একটি আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করতে যাচ্ছে।’ বৃহস্পতিবার বিকালে সংসদের দক্ষিণ প্লাজায় সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানের ভেন্যু পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
এ সময় ডেপুটি স্পিকার আইপিইউ সম্মেলনকে সফল করে তুলতে ইভেন্ট ম্যানেজমেন্ট এর সঙ্গে সংশ্লিষ্ট সব কর্মকর্তা ও কলাকুশলীদের নিরলসভাবে কাজ করার নির্দেশ দেন। তিনি বলেন, ‘এ সম্মেলন বাংলাদেশের ভাবমূর্তি আন্তর্জাতিক অঙ্গনে আরও উজ্জল করবে।’
এ সময় জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. আব্দুর রব হাওলাদারসহ অন্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আগামী ১ থেকে ৫ এপ্রিল আইপিইউর ১৩৬ তম সম্মেলন ঢাকায় অনুষ্ঠিত হবে। সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠান সংসদের দক্ষিণ প্লাজায় হলে অন্যান্য অনুষ্ঠান হবে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনে কেন্দ্রে। বাংলাদেশে এই প্রথমবারের মতো আন্তর্জাতিক বড় কোনও ফোরামের বার্ষিক সম্মেলন হতে যাচ্ছে। এর আগে গত বছরের সেপ্টেম্বরে কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশন (সিপিএ) এর সম্মেলন বাংলাদেশে অনুষ্ঠানের কথা ছিল। তবে, তার আগে গুলশানে হলি আর্টিজানের জঙ্গি হামলার ঘটনা ঘটলে নিরাপত্তাজনিত কারণে অনেক দেশ আসতে অপারগতা প্রকাশ করে। পরে ওই সম্মেলন স্থগিত করা হয়।
বাংলাদেশ বর্তমানে সিপিএ ও আইপিইউর নেতৃত্ব দিচ্ছে। সিপিএর চেয়ারপারসনের দায়িত্বে আছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ও আইপিইউ সভাপতি হচ্ছে সাবের হোসেন চৌধুরী।
/ইএইচএস/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম