জঙ্গি আস্তানায় অভিযানে নেতৃত্ব দিতে সিলেটে মনিরুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ মার্চ ২০১৭, ০৬:১৮আপডেট : ২৫ মার্চ ২০১৭, ০৬:২৩

সিটিটিসি ইউনিটের প্রধান মনিরুল ইসলাম সিলেট মহানগরের দক্ষিণ সুরমা থানার শিববাড়ি এলাকায় জঙ্গি আস্তানা ‘আতিয়া মহল’-এ অভিযানে নেতৃত্ব দিতে সিলেটে পৌঁছেছেন  কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম  (সিটিটিসি) ইউনিটের প্রধান মনিরুল ইসলাম।

শনিবার ভোর চারটার দিকে তিনি সিলেটে পৌঁছান। পরে সেখানে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে তিনি কুশল বিনিময় করেন।

জানা গেছে, সিলেটে পৌঁছে মনিরুল ইসলাম জঙ্গি আস্তানায় অভিযান পরিচালনার পরিকল্পনা চূড়ান্ত করেন। এছাড়াও অভিযান পরিচালনার সময় ঘটনাস্থলে পুলিশ মহাপরিদর্শক একেএম শহিদুল হক উপস্থিত থাকবেন।

প্রসঙ্গত, শুক্রবার সকাল ৮টার দিকে আতিয়া মহল বাড়ির ভেতর থেকে বাইরের দিকে গ্রেনেড ছোড়া হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন। এরপর ওই বাসার আশপাশের সব বাড়ি খালি করা হয়েছে। তবে নিচতলায় জঙ্গিরা অবস্থান করায় বাড়িটি খালি করা সম্ভব হচ্ছে না বলে জানিয়েছে পুলিশ। জঙ্গি আস্তানায় অভিযান পরিচালনার জন্য বিকেলে সোয়াট টিম ও রাত সাড়ে ৭টার দিকে সেনাবাহিনীর প্যারা-কমান্ডো বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়।

/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম