রিয়াদে সড়ক দুর্ঘটনায় ৩ বাংলাদেশি নিহত, আহত ১

অহিদুল ইসলাম, সৌদি আরব
২৫ মার্চ ২০১৭, ১০:৩৮আপডেট : ২৫ মার্চ ২০১৭, ১০:৩৮

রিয়াদে সড়ক দুর্ঘটনায় ৩ বাংলাদেশি নিহত, আহত ১ সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চল জিজান থেকে দেশটির রাজধানী রিয়াদে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশি নিহত ও একজন গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (২৪ মার্চ) স্থানীয় সময় ভোররাতে ওয়াদি আল-দাওয়াসা এলাকায় এই গাড়ি দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন ঢাকার দোহার থানার মোহাম্মদপুর গ্রামের মুসলিম মোল্লা, দোহার জয়পাড়ার সেলিম ও মানিকগঞ্জের আব্দুর রশিদ রমজান। দুর্ঘটনায় ফরিদপুর ভাঙ্গা থানার আহত হারুনকে গুরুতর অবস্থায় স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ওয়াদি আল-দাওয়াসারে অবস্থানরত নিহতদের আত্মীয়-স্বজন সূত্রে জানা গেছে, নিজেদের প্রতিষ্ঠানে শ্রমিকদের কাজে নেওয়ার চুক্তি করতে তারা জিজান গিয়েছিলেন। সেখান থেকে ফেরার পথেই দুর্ঘটনায় প্রাণ গেছে তিনজনের। আর একজন আহত হন।
এদিকে রিয়াদে বাংলাদেশ দূতাবাসের শ্রম উইং থেকে বলা হয়েছে, দুর্ঘটনার বিস্তারিত এখনও জানা যায়নি। তারা এ বিষয়ে লাগাতার খোঁজ-খবর নিচ্ছেন।
/এফএস/জেএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম