প্রাণ ভিক্ষার আবেদন করেছে মুফতি হান্নানের সহযোগী রিপন

সিলেট প্রতিনিধি
২৭ মার্চ ২০১৭, ১২:১৯আপডেট : ২৭ মার্চ ২০১৭, ১২:২৪

সিলেট মাজারে ২০০৪ সালে জঙ্গি হামলা (ফাইল ছবি)

সিলেটে সাবেক ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীর ওপর গ্রেনেড হামলার মামলার মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি দেলোয়ার হোসেন রিপন প্রাণ ভিক্ষার আবেদন করেছে। আজ সোমবার রিপন এ আবেদন করে।

সিলেট কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার ছগির মিয়া বাংলা ট্রিবিউনকে একথা জানিয়েছেন। আবেদনে রিপন উল্লেখ করেছে, ওই হামলার ঘটনার সঙ্গে সে কোনোভাবেই জড়িত না।  

রিভিউ খারিজের ৫ পৃষ্ঠার রায়টি গত ২২ মার্চ মুফতি হান্নান ও বিপুলকে কাশিমপুর কারাগারে ও দেলোয়ার হোসেন রিপনকে সিলেট কারাগারে পড়ে শোনানো হয়। এরপর কারাবিধি অনুযায়ী তাদের কাছে জানতে চাওয়া হয় তারা রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চাইবেন কি-না? আজ তারা আনুষ্ঠানিকভাবে রিপন প্রাণভিক্ষার আবেদন করে।

আনোয়ার চৌধুরীর ওপর গ্রেনেড হামলা মামলায় মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্ত অপর দুই আসামি হরকাতুল জিহাদের (হুজি) নেতা মুফতি আবদুল হান্নান ও তার সহযোগী শরীফ শাহেদুল বিপুল গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কারাগারে বন্দি আছে। তারাও এরই মধ্যে প্রাণ ভিক্ষার আবেদন করেছে।

২০০৪ সালের ২১ মে সিলেটে হজরত শাহজালাল (রা.) এর মাজারে তৎকালীন ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীর ওপর গ্রেনেড হামলা চালালে  তিন জন নিহত হন। এ ঘটনায় দায়ের করা মামলায় ২০০৮ সালের ২৩ ডিসেম্বর বিচারিক আদালত ৫ আসামির মধ্যে মুফতি হান্নান, বিপুল ও রিপনকে মৃত্যুদণ্ড এবং জঙ্গি মহিবুল্লাহ ও আবু জান্দালকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। এরপর তারা উচ্চ আদালতে আপিল করেন। শুনানি শেষে গত বছরের ৭ ডিসেম্বর তাদের আপিল খারিজ হয়ে যায়। গত ১৭ জানুয়ারি রায় প্রকাশের পর আসামিরা ওই রায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন করেন। ১৯ মার্চ প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ মুফতি হান্নানসহ তিন জঙ্গির মৃত্যুদণ্ডদেশ বহাল রেখে রিভিউ খারিজ করে দেন।

/ইউআই/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম