‘বিদেশে পালিয়ে যাওয়া দুর্নীতিবাজদের ফিরিয়ে আনা হবে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ মার্চ ২০১৭, ১৭:৪২আপডেট : ২৮ মার্চ ২০১৭, ১৭:৪২

যেসব বড় বড় দুর্নীতিবাজ দেশ ছেড়ে পালিয়ে গেছে, তাদের কীভাবে দেশে ফিরিয়ে আনা যায় সে বিষয়টি খতিয়ে দেখছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ চৌধুরী এসব কথা জানান।

মানববন্ধনে বক্তব্য রাখছেন দুদক চেয়ারম্যান (ছবি: ফোকাস বাংলা) দুদক চেয়ারম্যান বলেন, ‘আমরা দুর্নীতি প্রতিরোধে জনগণের অকুণ্ঠ সমর্থন পাচ্ছি। সম্মিলিতভাবে দেশে এমন পরিবেশ সৃষ্টি করতে হবে যাতে দুর্নীতি করার কেউ সাহস না পায়। যেসব দুর্নীতিবাজ পালিয়ে গেছে দেশে এলেই তাদের আইনের আওতায় নিয়ে আসা হবে।’

ইকবাল মাহমুদ চৌধুরী আরও বলেন, “সমাজে দুর্নীতির পাশাপাশি নতুন উপসর্গ হয়ে এসেছে মাদক। জনশ্রুতি আছে এমন ১৬-১৭ জন ‘মাদক সম্রাটের’ সম্পদের হিসাব চাওয়া হয়েছে। এছাড়া মাদক ব্যবসায় যদি কোনও সরকারি কর্মকর্তা-কর্মচারীর সম্পৃক্ততা বা সহযোগিতার প্রমাণ পাওয়া যায় তাহল তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।”

মানববন্ধনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- দুদক কমিশনার এএফএম আমিনুল ইসলাম, সচিব আবু মো. মোস্তফা কামাল, মহাপরিচালক ড. মো. শামসুল আরেফিন, আতিকুর রহমান খান, মইদুল ইসলাম, আসাদুজ্জামান, ফরিদ আহমেদ ভূইয়া প্রমুখ।

/আরজে/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের