ময়মনসিংহের ৯ মানবতাবিরোধী অপরাধীর বিরুদ্ধে প্রতিবেদন চূড়ান্ত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ মার্চ ২০১৭, ১১:৩৪আপডেট : ২৯ মার্চ ২০১৭, ১১:৪৪

সংবাদ সম্মেলনে তদন্ত সংস্থার কর্মকর্তারা মহান মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আব্দুস সালামসহ ৯ অপরাধীর বিরুদ্ধে আটটি অভিযোগ এনে তদন্ত প্রতিবেদন চূড়ান্ত করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।

বুধবার বেলা ১১টার দিকে ধানমন্ডির সেফহমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তদন্ত সংস্থার সহ-সমন্বয়ক সানাউল হক। ২০১০ সালে প্রতিষ্ঠিত এ সংস্থা আজ ৫০তম প্রতিবেদন দিয়েছে।

সানাউল হক জানান,  ‘এই নয়জনের বিরুদ্ধে ১০১ জনকে হত্যা, ধর্ষণ ও  অগ্নিসংযোগের অভিযোগ পাওয়া গেছে। আসামিদের মধ্যে ৬ জন গ্রেফতার আছেন। বাকি তিন জন পলাতক আছেন। তারা বাজাকার বাহিনীর সদস্য ছিলেন। মামলায় সাক্ষী রাখা হয়েছে ৫২ জনকে।’

আব্দুস সালাম, সুরুজ আলী ফকির ও জয়েন উদ্দিন (ওপরের সারির বাম দিক থেকে) এবং ফারুকী, আব্দুর রহিম, জালাল উদ্দিন ও রোস্তম আলী (নিচের সারির বাম দিক থেকে) গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন- ময়মনসিংহের আব্দুস সালাম, সুরুজ আলী ফকির, জয়েন উদ্দিন ফারুকী, আব্দুর রহিম,  জালাল উদ্দিন এবং রোস্তম আলী।
সানাউল হক বলেন, গ্রেফতার হওয়া ব্যক্তিদের মধ্যে সুরুজ আলী ফকির স্থানীয় আওয়ামী লীগের সমর্থক এবং আব্দুস সালাম ও জয়েন উদ্দিন জামায়াত ইসলামীর সমর্থক। তবে বাকিদের রাজনইতিক পরিচয় জানা যায় নি।

তিনি আরও বলেন, ‘মুসা বিন শমসেরে বিরুদ্ধে একাত্তরে মানবতাবিরোধী অপরাধের সংশ্লিষ্টতা আছে কিনা সে অনুসন্ধান চলছে। তবে তার বিরুদ্ধে কোনও অভিযোগ রেজিস্ট্রারে তোলা হয়নি।’

তবে কারও কাছে কোনও তথ্য থাকলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে জানানোর পরামর্শ দিয়েছেন সানাউল হক।

/ইউআই/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম