শিশুদের বাইরে রেখে দুই মাকে থানায় আটক

মাদারীপুরের দুই পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহারের নির্দেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ মার্চ ২০১৭, ১৫:৪৩আপডেট : ২৯ মার্চ ২০১৭, ১৫:৪৫

মাদারীপুরের দুই পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহারের নির্দেশ দুই শিশুকে বাইরে রেখে দুই মাকে ১৩ ঘণ্টা থানায় আটকে রাখার ঘটনায় মাদারীপুর সদর থানার ওসি জিয়াউল মোরশেদ ও এসআই মো. মাহাতাবকে অবিলম্বে প্রত্যাহারের নির্দেশ হাইকোর্টে হাজির হয়েছে। বুধবার (২৯ মার্চ) বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দিয়েছেন।একই সঙ্গে পুলিশ মহাপরিদর্শককে আগামী ৮ মের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশও দেওয়া হয়েছে।

এর আগে গত ২১ মার্চ এ ঘটনায় মাদারীপুর সদর থানার ওসি জিয়াউল মোরশেদ ও এসআই মো. মাহাতাবকে তলব করেন হাইকোর্ট। একই সঙ্গে ওই ঘটনা তদন্ত করে আগামী ৯ মে পুলিশের মহাপরিদর্শককে তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

এ ছাড়া অমানবিকভাবে দুই মাকে ১৩ ঘণ্টা আটকে রাখার ঘটনাকে কেন বেআইনি ও অবৈধ ঘোষণা করা হবে তা জানতে রুল জারি করা হয়। বুধবার সকালে পুলিশ কর্মকর্তা মোরশেদ ও মাহাতাব আদালতে হাজির হয়ে তাদের ব্যাখ্যা হাজির করেন। তারা ব্যাখ্যায় বলেন, নারীরা পুরুষদের সামনে এসে বাধা সৃষ্টি করায় এ সিদ্ধান্ত নিতে হয়েছে। তাদের এ ব্যাখ্যায় সন্তুস্ট না হয়ে আদালত বলেন, গ্রামাঞ্চলের নারীরা এ ধরনের পরিস্থিতির কারণ হতে পারে না।

এর আগে গত ২০ মার্চ বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদন সংযুক্ত করে জনস্বার্থে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী রানা কাওসার ।
রিটকারী আইনজীবী রানা কাওসার সাংবাদিকদের জানান, গত ১২ মার্চ বিরোধপূর্ণ একটি জমির তদন্তে গিয়ে এসআই মাহাতাব হোসেন জমির পাশের বাড়ির খালেক বেপারীর ছেলে পনির হোসেনের কাছে মামলা সংক্রান্ত বিষয়ে জানতে চান। পনির হোসেন মামলার বিষয়ে কিছু জানে না বলে জানালে এসআই মাহাতাব ক্ষিপ্ত হয়ে পনিরকে চড় দেন। এতে পনির হোসেন পুলিশের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। পরে ফোন করে সদর থানা থেকে তিন গাড়ি পুলিশ নিয়ে পনিরের বাড়িতে ব্যাপক তাণ্ডব চালায় মাহাতাব।এক পর্যায়ে পনিরের স্ত্রী ঝুনু বেগম ও তার বড় ভাইয়ের স্ত্রী আকলিমা বেগমকে টেনে-হিঁচড়ে পুলিশের গাড়িতে তুলে নিয়ে যাওয়া হয়। তখন ঝুনু বেগমের তিন মাসের শিশু ও আকলিমা বেগমের ১৮ মাসের শিশুকে কোল থেকে রেখে যেতে বাধ্য করে পুলিশ। পরে রাত ১২টার দিকে ভয়ভীতি দেখিয়ে সাদা কাগজে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।

/এমটি/ইউআই/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম