২৪ এপ্রিল পবিত্র লাইলাতুল মিরাজ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ মার্চ ২০১৭, ২২:২৭আপডেট : ২৯ মার্চ ২০১৭, ২২:৩৫

পবিত্র শবে মিরাজে প্রার্থনারত মুসল্লিরা (ফাইল ফটো) বাংলাদেশের আকাশে ১৪৩৮ হিজরি সালের রজব মাসের চাঁদ দেখা গেছে বুধবার (২৯ মার্চ)। চাঁদ দেখার সঙ্গে সম্পর্কিত সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়, বাংলাদেশ আবহাওয়া অধিদফতর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত তথ্য পর্যালোচনা করে চাঁদ দেখার এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। ফলে বৃহস্পতিবার (৩০ মার্চ) থেকে চলতি হিজরি বর্ষের রজব মাস গণনা শুরু হবে। এই হিসেবে আগামী ২৬ রজব ১৪৩৮ হিজরি মোতাবেক ২৪ এপ্রিল (সোমবার) দিবাগত রাতে সারাদেশে পবিত্র লাইলাতুল মিরাজ পালিত হবে।
বুধবার (২৯ মার্চ) সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভায় সভাপতিত্ব করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব এ বি এম আমিন উল্লাহ নুরী।
সভায় তথ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মিজান-উল-আলম, মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম সচিব মো. ছাইফুল ইসলাম, ধর্ম মন্ত্রণালয়ের যুগ্ম সচিব এ বিএম আমিনউল্লাহ, অতিরিক্ত প্রধান তথ্য কর্মকর্তা মোহাম্মদ ইসতাক হোসেন, ধর্ম সচিবের একান্ত সচিব মো. গোলাম মওলা, ওয়াক্ফ প্রশাসক মো. শহীদুল ইসলাম, সরকারি মাদ্রাসা-ই-আলিয়ার অধ্যক্ষ প্রফেসর সিরাজ উদ্দিন আহমেদ, বাংলাদেশ টেলিভিশনের পরিচালক শাখাওয়াত হোসেন, বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের উপ-পরিচালক আবদুর রহমান, স্পারসোর সিএসও শাহ আলম, বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম মুহাম্মদ মিজানুর রহমান, চকবাজার শাহী জামে মসজিদের খতীব মাওলানা শেখ নাঈম রেজওয়ান, লালবাগ শাহী জামে মসজিদের খতিব আবু রায়হান প্রমুখ উপস্থিত ছিলেন।
/এসআই/টিআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম