ট্যানারি বন্ধে অভিযানে নামবে পরিবেশ অধিদফতর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ মার্চ ২০১৭, ১৫:৪৩আপডেট : ৩০ মার্চ ২০১৭, ১৫:৫২

ট্যানারিতে কাজ করছেন শ্রমিকরা
রাজধানীর হাজারীবাগের সব ট্যানারি ৬ এপ্রিলের মধ্যে বন্ধের নির্দেশ দিয়েছে আপিল বিভাগ। আদালতের রায়ের কপি পেলেই অভিযানে নামবে পরিবেশ অধিদফতর। চামড়া কারখানার বিদ্যুৎ ও গ্যাসসহ সব ধরনের সংযোগ বন্ধের উদ্যোগ নেওয়ার কথা জানালেন পরিবেশ অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক কাজী সারওয়ার ইমতিয়াজ হাশমী।

বৃহস্পতিবার বিকেলে পরিবেশ অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক কাজী সারওয়ার ইমতিয়াজ হাশমী বাংলা ট্রিবিউনকে বলেন,‘আমরা আগে থেকেই প্রস্তুত। এখন আদালতের রায়ের কপি হাতে পেলে অভিযান পরিচালনা করা হবে। তিতাস গ্যাস, ডিপিডিসি, ঢাকা ওয়াসাসহ সংশ্লিষ্ট সকল সংস্থাকে নিয়ে বৈঠক করে সব কিছু ঠিক করা হবে।’

এদিকে হাজারীবাগ থেকে ট্যানারি না সরিয়ে মালিকরা জরিমানা কমানোর বিষয়ে আবেদন করলে আদালত বলেছেন, আগে ৬ এপ্রিল সব ক্লোজ ডাউন করে আসেন। তখন বকেয়া জরিমানার বিষয়টি বিবেচনা করা হবে। বৃহস্পতিবার সকালে এক আদেশে রাজধানীর হাজারীবাগে থাকা ট্যানারি কারখানাগুলোর সকল কার্যক্রম বন্ধ করার পর, আগামী ৬ এপ্রিলের মধ্যে আদালতকে জানাতে বলেছেন সুপ্রিমকোর্টের আপিল বিভাগ। এরপর ট্যানারিগুলোর জরিমানার বিষয়ে করা রিভিউ আবেদন এবং ১৫৪টি ট্যানারি মালিকের জরিমানা বকেয়া বাবদ ৩০ কোটি ৮৫ লাখ টাকা স্থগিতের বিষয়ে আগামী ৯ এপ্রিল শুনানি গ্রহণ করবেন আদালত।

এর আগে গত ১৯ মার্চ ১৫৪টি ট্যানারির মালিককে বকেয়া বাবদ ৩০ কোটি ৮৫ লাখ জরিমানা পরিশোধের আদেশ স্থগিত করে শুনানির জন্য পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠিয়ে দেন আপিল বিভাগের চেম্বার জজ আদালত।

গত ২ মার্চ ১৫৪টি ট্যানারি কারখানাকে বকেয়া বাবদ ৩০ কোটি ৮৫ লাখ জরিমানা দুই সপ্তাহের মধ্যে রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়ার নির্দেশ দেন হাইকোর্টের বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি আশীষ রঞ্জন দাসের  সমন্বয়ে গঠিত বেঞ্চ। পরে এই আদেশ স্থগিত চেয়ে বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন ও ফিনিশড লেদার গুডস অ্যান্ড ফুটওয়্যার এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন হাইকোর্টে আবেদন করেন।  

হাজারীবাগ থেকে ট্যানারি সরিয়ে সাভারের হেমায়েতপুরে নিতে আদালতের নির্দেশ বাস্তবায়ন না করায়, গত বছরের ১৮ জুলাই ক্ষতিপূরণ হিসেবে ১০ হাজার টাকা করে জরিমানা ধার্য করেছিলেন আপিল বিভাগ। শিল্প সচিবকে এই অর্থ আদায়ের বিষয়টি নিশ্চিত করতে বলা হয়েছিল। সেই জরিমানা আদায়ে ব্যর্থতার কারণে শিল্প সচিবের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনা হয়। 

আদালতের নির্দেশ উপেক্ষা করে হাজারীবাগে ট্যানারি প্রতিষ্ঠান চালু রাখায় ১৫৪টি প্রতিষ্ঠানের মালিকদের প্রত্যেককে  ১০ হাজার টাকা করে জরিমানা করেছিলেন হাইকোর্ট। গত ১৮ জুলাই প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে চার সদস্যের আপিল বেঞ্চ এই আদেশ দেন।

এর আগে গত বছরের ১৬ জুন বিচারপতি সৈয়দ মোহম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি এ কে এম সাহিদুল হকের হাইকোর্ট বেঞ্চ ট্যানারি মালিকদের পরিবেশের ক্ষতিপূরণ হিসেবে প্রতিদিন ৫০ হাজার টাকা করে জরিমানা রাষ্ট্রীয় কোষাগারে প্রদানের নির্দেশ দেন।

/সিএ/ এপিএইচ/

আরও পড়ুন: 
আগে ক্লোজ ডাউন, পরে জরিমানার বিবেচনা: আদালত

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম