ওলামা সম্মেলনে মসজিদুল হারাম ও মসজিদে নববীর দুই খতিব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ মার্চ ২০১৭, ১৭:৫৭আপডেট : ৩১ মার্চ ২০১৭, ০০:০৯

ওলামা সম্মেলনে মসজিদুল হারাম ও মসজিদে নববীর দুই খতিব ইসলামিক ফাউন্ডেশনের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ওলামা মহাসম্মেলনে যোগ দিচ্ছেন মসজিদুল হারাম ও মসজিদে নববীর দুই খতিব। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এটি অনুষ্ঠিত হবে আগামী ৬ এপ্রিল। এখানে প্রধান অতিথি হিসেবে থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ওলামা মহাসম্মেলন প্রস্তুতি সভায় বৃহস্পতিবার (৩০ মার্চ) ধর্ম মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুল জলিল জানান, পবিত্র মসজিদুল হারাম ও পবিত্র মসজিদে নববীর সম্মানিত খতিবসহ ৬ সদস্যের সৌদি প্রতিনিধি দল বিশেষ অতিথি হিসেবে যোগ দেবেন এ সম্মেলনে।
ধর্ম সচিব আরও জানান, ইসলামিক ফাউন্ডেশনের কার্যক্রমের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ২ লাখ ৬০ হাজার মসজিদের ইমাম, মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কেন্দ্রের ৬৫ হাজার শিক্ষক কর্মচারী, ৯০ হাজার প্রশিক্ষিত ইমাম, ৬১ হাজার ইমাম মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্টের সদস্যসহ কয়েক লাখ আলেম, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিত্ব, গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষাবিদ, সাংবাদিক, সরকারি কর্মকর্তা এবং ধর্মপ্রাণ মুসলমানরা এ মহাসম্মেলনে অংশ নেবেন।
মহাসম্মেলন আয়োজনের সার্বিক প্রস্তুতি, নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিতকরণসহ বিশেষ করে আমন্ত্রিত বিদেশি অতিথিদের যথাযথ নিরাপত্তার বিষয়ে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের লক্ষ্যে আন্তঃমন্ত্রণালয় সভায় বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়। এ সময় উপস্থিত ছিলেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ফয়েজ আহমেদ ভূঁইয়া, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজালসহ, বিভিন্ন মন্ত্রণালয়, অধিদফতর, দফতর ও সংস্থার প্রতিনিধিরা।

/জেইউ/জেএইচ/

আরও পড়ুন-
মক্কা-মদিনার ইমামকে ঢাকায় আনতে এবার তৎপর ইফা

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক