মস্তিষ্কে স্প্লিন্টারের আঘাতেই মৃত্যু হয় র‌্যাবের গোয়েন্দা প্রধানের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ মার্চ ২০১৭, ১০:১৮আপডেট : ৩১ মার্চ ২০১৭, ১১:০০

র‌্যাবের গোয়েন্দা শাখার প্রধান লে. কর্নেল আবুল কালাম আজাদ মস্তিষ্কে বোমার স্প্লিন্টারের আঘাতেই র‌্যাবের গোয়েন্দা শাখার পরিচালক লে. কর্নেল আবুল কালাম আজাদ মারা যান বলে জানিয়েছেন ময়নাতদন্তকারী চিকিৎসক। আজ শুক্রবার সকালে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে র‌্যাবের গোয়েন্দা প্রধানের ময়নাতদন্ত সম্পন্ন হয়। ময়নাতদন্ত শেষে একমাত্র ময়নাতদন্তকারী চিকিৎসক ঢাকা মেডিক্যালের ফরেনসিক মেডিসিন বিভাগের প্রধান ডা. সোহেল মাহমুদ এ কথা জানান।

তিনি বলেন, আবুল কালাম আজাদের বাম চোখে স্প্লিন্টার ঢুকে মস্তিষ্কে আঘাত করে। এতেই তার মৃত্যু হয়েছে। ওই স্প্লিন্টার আমরা বের করেছি। তার বাম চোখ সম্পূর্ণ ড্যামেজ হয়ে যায়।






তিনি আরও জানান, ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) থেকে সকাল সাড়ে ৭টায় র‌্যাব গোয়েন্দা প্রধানের মরদেহ ঢামেকে আনা হয়। সকাল ৯টায় ময়নাতদন্ত শুরু হয়। শেয় হয় পৌনে ১০টায়। ময়নাতদন্ত শেষে তার মরদেহ আবারও সিএমএইচে নেওয়া হয়েছে।

উল্লেখ্য, গত ২৫ মার্চ সন্ধ্যায় সিলেটের পাঠানপাড়ায় বোমা বিস্ফোরণে গুরুতর আহত হন র‌্যাবের গোয়েন্দা প্রধান লেফটেন্যান্ট কর্নেল আবুল কালাম আজাদ। প্রথমে তাকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউতে রাখা হয়। তার শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় ওইদিন রাতেই তাকে বিমানবাহিনীর হেলিকপ্টারে করে ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়। অবস্থার উন্নতি না হওয়ায় ২৬ মার্চ রাত ৮টায় এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে পাঠানো হয়। কিন্তু সেখানেও শারীরিক অবস্থার কোনও উন্নতি না হওয়ায় ২৯ মার্চ রাতে তাকে আবার ঢাকায় ফেরত আনা হয়।  সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা ৫ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

প্রসঙ্গত, সিলেটের শিববাড়ির জঙ্গি আস্তানা আতিয়া মহলে অভিযান নিয়ে ২৫ মার্চ সন্ধ্যায় সেনাবাহিনীর প্রেস ব্রিফিংয়ের স্থলের অদূরে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। বোমা বিস্ফোরণের ঘটনায় দুই পুলিশ কর্মকর্তাসহ ছয় জন নিহত হন। এছাড়াও বোমার স্প্লিন্টারের আঘাতে আরও ৫০ জন আহত হন।

/জেএ/বিএল/

আরও পড়ুন:
বিস্ফোরণে আহত র‍্যাবের গোয়েন্দা প্রধান মারা গেছেন

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম