চলছে অপারেশন স্ট্রাইক আউট, এক পুলিশ সদস্য আহত

বাংলা ট্রিবিউন রিপোর্ট, কুমিল্লা থেকে
৩১ মার্চ ২০১৭, ১১:৪৫আপডেট : ৩১ মার্চ ২০১৭, ১১:৪৯

চলছে অপারেশন স্ট্রাইক আউট, এক পুলিশ সদস্য আহত

কুমিল্লা কোটবাড়ীর জঙ্গি আস্তানায় অভিযানের সময় এক পুলিশ সদস্য আহত হয়েছেন। তার নাম সৈকত। শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে আহত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। কুমিল্লা পুলিশ সুপার (এসপি) শাহ আবিদ হোসেন এ তথ্য জানিয়েছেন।

এর আগে সকাল ১১টার দিকে সোয়াট টিমের সদস্যরা অভিযান শুরু করে। অভিযান শুরুর কিছুক্ষণ পরই সেখান থেকে গোলাগুলির শব্দ শোনা যায়। এছাড়া ঘটনাস্থলে বোম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যরা উপস্থিত আছে। ওই এলাকা ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

জঙ্গি আস্তানা এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। ওই এলাকায় ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। শুক্রবার সকাল থেকেই সোয়াট টিম ও বোম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যরা অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছে। নির্বিঘ্নে অভিযান চালাতে এবং ক্ষয়ক্ষতি ও প্রাণহানি এড়াতে কোটবাড়ী এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। এছাড়া বিশ্ব রোড থেকে কোটবাড়ী এলাকা পর্যন্ত সব ধরনের যানবাহন চলাচলা নিষিদ্ধ করা হয়েছে।

কোটবাড়ীর নির্মাণাধীন ওই বাড়িটি বুধবার বিকাল থেকে ঘিরে রাখা হয়েছে। সিটি করপোরেশন নির্বাচনের কারণে বৃহস্পতিবার সেখানে অভিযান চালানো হয়নি। বৃহস্পতিবার চট্টগ্রাম মহানগর পুলিশের সোয়াট ও বোম্ব ডিসপোজাল ইউনিটের ২৪ জনের একটি টিম সদস্য কুমিল্লায় অবস্থান করছেন। চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. শফিকুল ইসলামসহ পুলিশের কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত আছেন। 

/ইএইচএস/পিএইচসি/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম