‘হত্যাকারীদের রক্ষা নাই’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ মার্চ ২০১৭, ১২:৩২আপডেট : ৩১ মার্চ ২০১৭, ১২:৫১

মনিরুল ইসলাম

র‌্যাবের ইন্টেলিজেন্স শাখার প্রধান লেফটেন্যান্ট কর্নেল আবুল কালাম আজাদের খুনিদের সমূলে বিনাশ করা হবে বলে মন্তব্য করেছেন কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ইউনিটের প্রধান মনিরুল ইসলাম। শুক্রবার সকাল সোয়া ১০টার দিকে ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ কথা বলেন।

ফেসবুক স্ট্যাটাসে মনিরুল ইসলামের স্ট্যাটাসটি হুবহু তুলে দেওয়া হলো। ‘সকলকে কাঁদিয়ে মৃত্যুর সঙ্গে লড়াই করে চিরবিদায় নিলেন প্রিয় সহযোদ্ধা লে. কর্নেল আজাদ! সহযোদ্ধার মৃত্যু বেদনা দেয় একথা যেমন সত্য, তেমনি সেই শোককে শক্তিতে পরিণত করে মানবকুলে সৃষ্ট দানব ধ্বংসে আমাদেরকে আরও বেশী সংকল্পবদ্ধ করে! আজাদ, আপনাকে ফিরে পাবো না জানি, কিন্তু কথা দিচ্ছি আপনার হত্যাকারীদের রক্ষা নাই। সমূলে তাদের বিনাশ অনিবার্য করে তুলবোই! আপনার স্মৃতি বুকে ধারন করেই অসুর দমনে এগিয়ে যাচ্ছি, যাবো!!!’

মনিরুল ইসলামের স্ট্যাটাস

২৫ মার্চ সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সিলেটের শিববাড়ির আতিয়া মহলে জঙ্গি অভিযানের সময় পাঠানপাড়ায় বোমা বিস্ফোরণে গুরুতর আহত হন লেফটেন্যান্ট কর্নেল আবুল কালাম আজাদ। প্রথমে তাকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউতে নেওয়া হয়। পরে রাতেই তাকে বিমান বাহিনীর হেলিকপ্টারে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) স্থানান্তর করা হয়। কিন্তু তার শারীরিক অবস্থা উন্নতি না হওয়ায় ২৬ মার্চ রাত ৮টায় এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে পাঠানো হয়। ২৯ মার্চ রাতে আবারও র‌্যাবের এই কর্মকর্তাকে ঢাকার সিএমএইচ-এ ফিরিয়ে আনা হয়। ৩০ মার্চ রাত ১২টার কয়েক মিনিট পর চিকিৎসাধীন অবস্থায় সেখানে তার মৃত্যু হয়। আজ বিকালে তাকে বনানীর সামরিক কবরস্থানে দাফন করা হবে।

/জেইউ/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম