ভাষা সৈনিক, মুক্তিযুদ্ধের সংগঠক ও চিকিৎসক ডা. মো আলী আজগর আর নেই। বার্ধক্যজনিত কারণে শুক্রবার রাত দেড়টায় তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৭ বছর।
ডা. আলী আজগরের দুই সন্তান। তার ছেলে ক্রিকেট সংগঠক মোহাম্মদ আলী আহসান বাবু হবে এবং মেয়ে ডা. হুমাইরা। এছাড়া তিনি অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
বায়তুল মোকাররম মজসিদে বাদ জোহার ডা. আলী আজগরের নামাজের জানাজা অনুষ্ঠিত হবে। এরপর রাজধানী বনানী কবরস্থানে তাকে দাফন করা হবে।
/এসটি/








