প্রয়োজন ছাড়া ৫ দিন প্রাইভেট কার ব্যবহার না করার আহ্বান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ এপ্রিল ২০১৭, ১২:০১আপডেট : ০১ এপ্রিল ২০১৭, ১৮:১১

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল আজ শনিবার (১ এপ্রিল) থেকে আগামী ৫ এপ্রিল পর্যন্ত খুব জরুরি প্রয়োজন ছাড়া ঢাকাবাসীকে প্রাইভেট কার ব্যবহার না করার অনুরোধ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। শনিবার জাতীয় সংসদ ভবনের দক্ষিণপ্লাজায় ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন (আইপিইউ) সম্মেলনের নিরাপত্তা নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী এ আহ্বান জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এই সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্পিকার, আইপিইউ প্রধাসনসহ প্রায় ১ হাজার ৪০০ বিদেশি অতিথি অংশ নেবেন। ইতোমধ্যে ১ হাজার ১৫০ জন অতিথি চলে এসেছেন। তাই বিদেশি অতিথিদের চলাচল নির্বিঘ্ন ও সহজ করতে প্রয়োজন ছাড়া গাড়ি বের না করার অনুরোধ করছি।’
সম্মেলন উপলক্ষে নেওয়া নিরাপত্তা ব্যবস্থা নিয়ে মন্ত্রী বলেন, ‘জাতীয় সংসদ ভবন ও বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনে কেন্দ্রে এই সম্মেলন অনুষ্ঠিত হবে। এই দুই ভেন্যূর আশেপাশের সমস্ত এলাকা নিরাপত্তা বাহিনী ঘিরে রেখেছে। এছাড়া সমগ্র ঢাকাতেও নিরাপত্তা বৃদ্ধি করা হয়েছে।’ আগামী ২ ও ৪ তারিখ এইচএসসি পরীক্ষা উপলক্ষে অতিরিক্ত ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তিনি।
সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে জঙ্গি ইস্যুতে মন্ত্রী বলেন, ‘জঙ্গিবাদের ঘটনাকে কেন্দ্র করে কোনও অতিথি সম্মেলনে যোগ দিচ্ছেন না, এমন হয়নি। তারা আগ্রহ নিয়েই এখানে যোগ দিচ্ছেন। তাদের নিরাপত্তায় আমরা সমস্ত ব্যবস্থা গ্রহণ করেছি।’

এর আগে, নারীর ক্ষমতায়নে ‘ফোরাম অফ ওম্যান পার্লামেন্টারিয়ান’শীর্ষক বৈঠকের মধ্য দিয়ে শুরু হবে ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) ১৩৬তম অ্যাসেম্বলি। শনিবার সকাল ৮টায় রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ সম্মেলন শুরু হয়। আর সন্ধ্যা সাতটায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সম্মেলনের উদ্বোধন করবেন।

/আরজে/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম