কৃমিনাশক ওষুধে নয়, বিভিন্ন জেলায় শিশুরা অসুস্থ গরম ও অসতর্কতায়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ এপ্রিল ২০১৭, ২০:৪০আপডেট : ০১ এপ্রিল ২০১৭, ২১:৪১

স্কুলে কৃমিনাশক ওষুধ খেয়ে অসুস্থ হয়ে পড়ে শিশুরা

কৃমিনাশক ওষুধ খাওয়ার কারণে নয়, প্রচণ্ড গরম ও অসতর্কতার কারণেই দেশের কয়েকটি জেলায় শিশুরা অসুস্থ হয়ে পড়েছে বলে দাবি করেছে স্বাস্থ্য অধিদফতর।  সরকারি সংস্থাটির দাবি, শিশুদের এমন অসুস্থতা ওষুধের জন্য হয়নি, গরমের কারণে এবং খালি পেটে এ ওষুধ খাওয়ার কারণে হয়ে থাকতে পারে। বছরের এপ্রিল এবং অক্টোবর মাসের শুরুতে পুরো দেশজুড়ে স্কুলগুলোতে এই কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানো হয়ে থাকে। এবারে এপ্রিলের শুরুর দিনটিতে গরম বেশি হওয়াতেই শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়েছে, তবে এতে ভয়ের কিছু নেই বলেও জানিয়েছে স্বাস্থ্য অধিদফতরের সংশ্লিষ্ট বিভাগ। এটাকে ‘মাস সাইকোজনিক ইলনেস’ বলে অভিহিত করছে অধিদফতর।

অধিদফতর বলছে, যেভাবে সংবাদ প্রকাশিত হচ্ছে  অসুস্থ হওয়া শিক্ষার্থীদের সংখ্যা তত নয় এবং তারা কেউ হাসপাতালে ভর্তি হয়েও থাকেনি।

বাংলা ট্রিবিউনের ঝিনাইদহ প্রতিনিধি জানিয়েছেন, শনিবার সকালে শৈলকুপার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানো হয় জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে। অচিন্তপুর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পর দেবতলা, কবিরপুর, হিতামপুর, হাকিমপুর, পাইলট মাধ্যমিক বিদ্যালয়, ঝাউদিয়া, কাতলাগাড়ি, ষষ্টিবরসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পরে। তাদেরকে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে, তবে হঠাৎ করেই এতো শিক্ষার্থীদের ভর্তিতে হাসপাতালে স্যালাইন, ওষুধ এবং চিকিৎসক সংকট দেখা দেয়। পরে  ঝিনাইদহ-১ আসনের সংদস সদস্য আব্দুল হাই জেলা প্রশাসক, পুলিশ প্রশাসক তাদের দেখতে হাসপাতালে যান।

শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা. খন্দকার বাবর জানান, প্রচন্ড গরমের কারণে স্কুলগামী শিশুরা কিছুটা অসুস্থ হয়েছে, তবে আতঙ্কিত হওয়ার কিছু নেই। চিকিৎসা দিলে সুস্থ হয়ে যাবে।

অপরদিকে, বাংলা ট্রিবিউনের পাবনা প্রতিনিধি জানিয়েছেন, কৃমিনাশক ট্যাবলেট সেবনে পাবনার আটঘরিয়ায় ৯ শিশু শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি পাবনা প্রতিনিধি কৃমিনাশক ট্যাবলেট খেয়ে অসুস্থ হয়ে পড়লে নয় শিক্ষার্থীকে আটঘরিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

কুষ্টিয়া প্রতিনিধি জানিয়েছেন, কুষ্টিয়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কৃমিনাশক ওষুধ খেয়ে শতাধিক শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। শনিবার (১এপ্রিল) দুপুরে তাদেরকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। আক্রান্তের অধিকাংশই ছাত্রী। চিকিৎসকদের দাবি খালি পেটে কৃমিনাশক ওষুধ খাওয়ার কারণেই অসুস্থ হয়ে পড়ে শিক্ষার্থীরা।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা. তাপস কুমার পাল এর সত্যতা স্বীকার করেন।

কুষ্টিয়া সিভিল সার্জন নাজমুল ইসলাম বলেন, দুপুরে খালি পেটে কৃমিনাশক ট্যাবলেট খাওয়ার পর অতিরিক্ত গরমে শিক্ষার্থীদের পেটে সমস্যা দেখা দেয়। এ কারণেই তারা অসুস্থ হয়ে পড়েছে। আগে থেকে সতর্ক থাকলে এ সমস্যা হতো না।

এ বিষয়ে জানতে চাইলে স্বাস্থ্য অধিদফতরের রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক অধ্যাপক ডা. সানিয়া তহমিনা।  বাংলা ট্রিবিউনকে তিনি বলেন, স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে বছরে এপ্রিল এবং অক্টোবর মাসে শিক্ষার্থীদের কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানো হয়ে থাকে। ঝিনাইদহ, পাবনা, গাজীপুর এবং কুষ্টিয়াতে শিক্ষার্থীরা অসুস্থ হয়েছে বলে সেখানকার সিভিল সার্জনরা অধিদফতরকে অবহিত করেছেন।

এর আগের বছরগুলোতে কেবল প্রাথমিক বিদ্যালয়গুলোতে এই ওষুধ খাওয়ানো হলেও এবছরই মাধ্যমিক বিদ্যালয়গুলোতে এ কার্যক্রম চালানো হয়েছে।

শিক্ষার্থীদের এ হঠাৎ অসুস্থ হওয়াকে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় ‘মাস সাইকোজনিক ইলনেস’ বলে অভিহিত করা হয় জানিয়ে তিনি বলেন, একজনের দেখাদেখি এই অসুখে আক্রান্ত হবার সম্ভবনা। কোনও শিক্ষার্থীকে হাসপাতালে ভর্তি হয়ে থাকতে হয়নি, তাদেরকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে।

তবে যদি কোনও শিক্ষার্থী অন্য কোনও অসুখে অসুস্থ থাকে তাহলে তাকে কৃমিনাশক ওষুধ সেদিন না খাওয়ানোর পরামর্শ দিয়ে ডা. সানিয়া তহমিনা। তিনি বলেন, শিক্ষকদের প্রতিও আমাদের নির্দেশনা রয়েছে ওষুধ খাওয়ানোর কর্মসূচির দিনে স্কুলের শুরুতে শরীর চর্চা না করানোর জন্য এবং কোনও শিক্ষার্থী যেন সকালের নাস্তা না খেয়ে সেদিন স্কুলে না আসে।

ডা. সানিয়া তহমিনা বলেন, সাংবাদিকরা চাইলে ওষুধগুলোও দেখতে পারেন, সেগুলোতে এক্সপায়ার ডেট ( মেয়াদোত্তীর্ণের তারিখ) রয়েছে। তাই এ ওষুধ খেয়ে শিক্ষার্থীরা অসুস্থ হয়নি, গরমে তারা অসুস্থ হয়েছে বলেই ধারণা করছি।

/জেএ/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম