আন্তঃদেশীয় অপরাধের পরিধি বাড়ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ এপ্রিল ২০১৭, ১২:৪৭আপডেট : ০২ এপ্রিল ২০১৭, ১২:৪৭

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল বলেছেন, ‘আন্তঃদেশীয় অপরাধের পরিধি দিনদিন বাড়ছে। এ কারণে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে তথ্য আদান প্রদান ও পুলিশ কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণের গুরুত্ব রয়েছে। তাই সার্কের অন্তর্ভুক্ত দেশগুলোর পুলিশ সদস্যদের নিয়ে প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে।’

রবিবার রাজধানীর মিরপুরে পুলিশ স্টাফ কলেজে ‘আন্তঃদেশীয় অপরাধ: সার্ক প্রেক্ষিত’ শীর্ষক এক পুলিশ প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘আন্তঃদেশীয় অপরাধ মোকাবিলায় এ প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

‘আন্তঃদেশীয় অপরাধ: সার্ক প্রেক্ষিত’ শীর্ষক প্রশিক্ষণের উদ্বোধন সম্প্রতি সময় জঙ্গি আস্তানায় পাওয়া বিস্ফোরক দেশী না বিদেশী-সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, ‘এসব বিস্ফোরক দেশেই বিভিন্ন জায়গায় পাওয়া যায়। তারপরও আমরা খতিয়ে দেখবে তারা কীভাবে এগুলো সংগ্রহ করেছে।’

অপর এক প্রশ্নের জাববে মন্ত্রী বলেন, ‘আমাদের পুলিশ বাহিনী অত্যন্ত দক্ষ। তবে জ্ঞান, মেধা বৃদ্ধির কোনও শেষ নেই। আরও দক্ষতা অর্জন করতে হবে।’

বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহিদুল হক জঙ্গিদের বিস্ফোরক সংগ্রহের বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, ‘জঙ্গিরা কোন দোকান থেকে এসব বিস্ফোরক সংগ্রহ করেছে তা শনাক্ত করে খুঁজে বের করার চেষ্টা চলছে। পুলিশের বিষেশিত ইউনিট সোয়াটসহ অন্যান্য বিশেষ ইউনিটগুলোর জনবল বাড়ানো হবে। সেবিষয়ে কাজ চলছে।’

‘আন্তঃদেশীয় অপরাধ: সার্ক প্রেক্ষিত’ শীর্ষক প্রশিক্ষণের উদ্বোধন দুই সপ্তাহব্যাপী প্রশিক্ষণ কোর্সে বাংলাদেশের ১০ জন এবং মালদ্বীপ, ভুটান, ভারত এবং শ্রীলংকা থেকে দুই জন করে অংশ নিয়েছেন।

বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকরাসহ বিভিন্ন ক্ষেত্রের পথিতজশা ব্যক্তিরা রিসোর্সপারসন হিসেবে প্রশিক্ষণে বক্তব্য রাখবেন।

উদ্বোধনী অনুষ্ঠানে র‌্যাবের মহপরিচালক বেনজির আহমেদ উপস্থিত ও পুলিশ স্টাফ কলেজের অনুষদ সদস্যরা উপস্থিত ছিলেন।

/এআরআর/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম