ঢাকার নবাবগঞ্জের ভূমি অফিসের দুর্নীতি তদন্ত করতে দুর্নীতি দমন কমিশনকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি শহীদুল করিমের বেঞ্চ স্বতঃপ্রণোদিত হয়ে আজ সোমবার এ আদেশ দেন। ডেপুটি অ্যাটর্নি জেনারেল ফরহাদ আহমেদ একথা জানিয়েছেন।
সোমবার একটি দৈনিকে প্রকাশিত সংবাদ আমলে নিয়ে আদালত এ আদেশ দেন।
/এমটি/এসটি/








