দুর্ভিক্ষপীড়িতদের সহায়তায় পদক্ষেপ নেওয়ার আহ্বান আইপিউ’র

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ এপ্রিল ২০১৭, ১১:৪০আপডেট : ০৪ এপ্রিল ২০১৭, ১১:৪০

আইপিইউ ইয়েমেন, দক্ষিণ সুদান, সোমালিয়া ও উত্তর কেনিয়ার দুর্ভিক্ষপীড়িত মানুষদের সহায়তা করতে আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন (আইপিইউ)।  মঙ্গলবার ঢাকায় চলমান আইপিইউ সম্মেলনের চতুর্থ দিনে এ বিষয়ে একটি জরুরি প্রস্তাব পাস করা হয়।

গত ররিবার বেলজিয়াম, যুক্তরাজ্য ও কেনিয়ার প্রতিনিধিরা প্রস্তাবটি অধিবেশনে উত্থাপন করেন। ওইদিন সন্ধ্যায় সম্মেলনের সাধারণ আলোচনায় তা ভোটে দেওয়া হয়। সোমবার এর ওপর আলোচনা হয়। এই প্রস্তাবের পাশাপাশি একই সঙ্গে মেক্সিকোর দেওয়া ‘বিশ্বজুড়ে কঠোর অভিবাসন নীতি ও মানবাধিকার লঙ্ঘনের ঝুঁকি’ এবং আরব গ্রুপের পক্ষে ফিলিস্তিনের দেওয়া ‘বসতি স্থাপন প্রক্রিয়াকে ইসরায়েলের আইনি বৈধতা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন’ শীর্ষক দুটি প্রস্তাব ভোটে নাকচ হয়ে যায়। বাংলাদেশ মেক্সিকো ও আরব গ্রুপের প্রস্তাবে ভোট দিলেও দুর্ভিক্ষ বিষয়ক প্রস্তাবে ভোটদানে বিরত থাকে।

দুর্ভিক্ষ নিয়ে প্রস্তাবে বলা হয়, ইয়েমেন, দক্ষিণ সুদান, সোমালিয়া ও উত্তর কোরিয়ার চলমান দুর্ভিক্ষ চরম মানবিক বিপর্যয় ডেকে আনতে পারে। গত ১০ মার্চ জাতিসংঘও এ বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়কে সতর্ক করে দিয়েছে।

আইপিইউ সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, জরুরি এই প্রস্তাব গ্রহণ করার মাধ্যমে আইপিউ সদস্যরা এখন তাদের সরকারকে এ বিষয়ে জরুরি ত্রাণ সহায়তা দিতে উদ্বুদ্ধ করতে প্রতিশ্রুতিবদ্ধ।

/ইএইচএস/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক