বুলবুল ও গউছ এর বরখাস্তের আদেশ স্থগিত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ এপ্রিল ২০১৭, ১৪:৪৯আপডেট : ০৪ এপ্রিল ২০১৭, ১৭:৩৬

রাজশাহীর মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল ও হবিগঞ্জের মেয়র জি কে গউছ

রাজশাহী সিটি করপোরেশনের মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল ও হবিগঞ্জ পৌরসভার মেয়র জি কে গউছকে দেওয়া দ্বিতীয় দফার সাময়িক বরখাস্তের আদেশ স্থগিত করেছে হাইকোর্ট। বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি মো. আতাউর রহমান খানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রিট আবেদন দুটির শুনানি শেষে এ আদেশ দেন।

এর আগে সকালে রাজশাহী সিটি করপোরেশনের মেয়র পদ থেকে দ্বিতীয় দফায় সাময়িক বরখাস্তের আদেশের বিরুদ্ধে হাইকোর্টে  রিট করেন মোসাদ্দেক হোসেন বুলবুল। দ্বিতীয় দফায় সাময়িক বরখাস্ত হওয়া হবিগঞ্জ পৌরসভার মেয়র জি কে গউছও একই বিষয়ে রিট করেন।

একইসঙ্গে আদালত কেন স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন-২০০৯ (২০০৯ সালের ৬০নং আইন) এর ১২ এর উপধারা (১) অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন। স্থানীয় সরকার সচিব, উপসচিব স্থানীয় সরকার, নির্বাহী কর্মকর্তা রাজশাহী, রাজশাহী পুলিশ কমিশনার, ডেপুটি কমিশনার রাজশাহীসহ সাতজনকে রুলের জবাব দিতে হবে।

বরখাস্ত হওয়া মেয়র বুলবুলের বরখাস্তের আদেশে লেখা আছে, ‘মোসাদ্দেক হোসেন বুলবুলের বিরুদ্ধে মহানগর বিশেষ ট্রাইব্যুনাল-১, রাজশাহীর মামলা নং- ১৩৬/১৫ (বোয়ালিয়া থানার মামলা নং-১৭, ৮ ফেব্রুয়ারি-২০১৫) অভিযোগপত্র গ্রহণ করেছেন আদালত। সেহেতু স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন-২০০৯ (২০০৯ সালের ৬০নং আইন) এর ১২ এর উপধারা (১)-এ প্রদত্ত ক্ষমতাবলে তাকে সাময়িক বরখাস্ত করা হলো।'

উচ্চ আদালতের আদেশে প্রায় দুই বছর পর গত রবিবার মেয়রের দায়িত্ব নিয়েছিলেন বুলবুল। চেয়ারে বসার কয়েক মিনিটের মধ্যে তাকে আবারও সাময়িক বরখাস্ত করা হয়। ওইদিনই দ্বিতীয়বারের মতো বরখাস্ত করা হয় গউছকেও, যিনি দায়িত্ব ফিরে পেয়েছিলেন এর দশদিন আগে।

উচ্চ আদালতের নির্দেশে দুই বছর তিন মাস পর একই দিন সিলেটের মেয়রের দায়িত্ব নেন আরিফুল হক চৌধুরী। রবিবার দুই ঘণ্টার মাথায় তাকেও ফের সাময়িক বরখাস্ত করা হয়। আরিফুলের করা এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে তাকে দ্বিতীয় দফায় সাময়িক বরখাস্তের আদেশ গতকাল সোমবার স্থগিত করেছেন হাইকোর্ট।

/এমটি/ইউআই/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম