‘মানব উন্নয়ন সূচকে তিন ধাপ এগিয়েছে বাংলাদেশ’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ এপ্রিল ২০১৭, ১৮:২৯আপডেট : ০৫ এপ্রিল ২০১৭, ১৮:৩২

মানব উন্নয়ন প্রতিবেদন ২০১৬ প্রকাশ মানব উন্নয়ন সূচকে আগের চেয়ে তিন ধাপ এগিয়েছে বাংলাদেশ।গড় আয়ু বৃদ্ধি,মাথাপিছু আয়, শিক্ষা ব্যবস্থার উন্নয়নসহ সামাজিক বিভিন্ন সূচকে উন্নতি করেছে বাংলাদেশ।

বুধবার আগারগাঁওয়ে এনইসি সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে পরিকল্পনা কমিশন ও ইউএনডিপি (জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি) এর যৌথভাবে ‘মানব উন্নয়ন প্রতিবেদন-২০১৬’ প্রকাশ অনুষ্ঠানে এ তথ্য দেওয়া হয়। পরিকল্পনামন্ত্রী আ হ ম মোস্তফা কামাল ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম প্রতিবেদনটি প্রকাশ করেন।

২০১৫ সালের বিভিন্ন তথ্য-উপাত্তের ভিত্তিতে এ প্রতিবেদন তৈরি করা হয়েছে। প্রতিবেদনটিতে বলা হয়েছে, বিশ্বের ১৮৮টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১৩৯তম। আগের বছর অর্থাৎ ২০১৪ সালে বাংলাদেশের অবস্থান ছিল ১৪২তম। ফলে বাংলাদেশ তিন ধাপ এগিয়েছে।

বলা হয়েছে,এ বছর বাংলাদেশের সঙ্গে একই অবস্থানে রয়েছে ঘানা ও জাম্বিয়া। এদিকে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে মানব উন্নয়ন সূচকে  নেপাল ও পাকিস্তানের চেয়ে বাংলাদেশ ভালো অবস্থানে রয়েছে। তবে বাংলাদেশের চেয়ে এগিয়ে রয়েছে শ্রীলঙ্কা, মালদ্বীপ, ভারত ও ভুটান।

প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল। তিনি বলেন,‘আমরা তিন ধাপ ওপরে উঠেছি। আশা করি, সামনে আরও এগিয়ে যাওয়ার ধারাবাহিকতা বজায় থাকবে।’ বাংলাদেশ গত ১৩ বছর ধরে ধারাবাহিকভাবে দশমিক পাঁচ শূণ্য শতাংশের ওপর পয়েন্ট নিয়ে মধ্যম মানব উন্নয়ন ক্যাটাগরিতে আছে বলে জানান তিনি।

মন্ত্রী আরও বলেন, ‘ভারত ও পাকিস্তানের মতো উন্নত দেশ থেকেও আমরা খুব বেশি পিছিয়ে নেই।পাকিস্তানের অবস্থান ১৪৭ এবং ভারতের অবস্থান ১৩১।আমরা পাকিস্তানের চেয়েও অনেক এগিয়ে রয়েছি।’ বাংলাদেশের জিডিপি’র হার উল্লেখ করে শিক্ষা ও স্বাস্থ্য খাতে আরও উন্নয়নের মাধ্যমে সামনের দিনগুলোতে এই সূচকে বাংলাদেশের অবস্থান আরও ভালো হবে বলে আশা করেন তিনি। জলবায়ু পরিবর্তনকে সামাজিক উন্নয়নে বড় বাঁধা উল্লেখ করে উন্নত দেশগুলো যেন দায় এড়াতে না পারে, সে জন্য ইউএনডিপির গুরুত্বপূর্ণ ভূমিকা আশা করেন পরিকল্পনা মন্ত্রী।

ইউএনডিপির এবারের মানব উন্নয়ন সূচকের মূল প্রতিপাদ্য, ‘সবার জন্য মানব উন্নয়ন’।১৯৯০ সাল থেকে এ সূচক তৈরি করে আসছে সংস্থাটি।

ইউএনডিপির মানব উন্নয়ন সূচক নির্ণয়ে মূল মানদণ্ড হিসেবে ব্যবহার করা হয়েছে নাগরিকদের প্রত্যাশিত আয়ুষ্কাল, শিক্ষা ও মাথাপিছু জাতীয় আয়। যেসব দেশের মানুষের প্রত্যাশিত আয়ুষ্কাল বেশি, শিক্ষাব্যবস্থার মান উন্নত ও মাথাপিছু আয় বেশি, সেসব দেশ এ সূচকের তালিকার শীর্ষ পর্যায়ে রয়েছে। সূচকে সবার শীর্ষে রয়েছে নিশীথ সূর্যের দেশ হিসেবে পরিচিত নরওয়ে। এর পরের অবস্থানে রয়েছে অস্ট্রেলিয়া, সুইজারল্যান্ড, জার্মানি, সিঙ্গাপুর ও ডেনমার্ক।

অনুষ্ঠানে বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নিউইয়র্কে জাতিসংঘের উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) মানব উন্নয়ন প্রতিবেদন কার্যালয়ের পরিচালক ড. সেলিম জাহান।

অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন,গণস্বাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধুরী, বিআইডিএস-এর পরিচালক ড. খান আহমদ সাঈদ মুরশিদ প্রমুখ।

/আরএআর/  এপিএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম