দুই মায়ের কাছ থেকে শিশুদের আলাদা রাখা: মাদারীপুরের ওসি প্রত্যাহারে বাধা নেই

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ এপ্রিল ২০১৭, ১০:২৭আপডেট : ০৬ এপ্রিল ২০১৭, ১০:৩০

হাইকোর্ট মাদারিপুরের সদর থানার ওসিকে প্রত্যাহারের বিরুদ্ধে করা আপিল আবেদন খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগ বৃহস্পতিবার (৬ এপ্রিল) এই আবেদন খারিজ করেন। ফলে ওসি প্রত্যাহারে হাইটোর্টের আদেশ বহাল রইলো।

গত ২৯ মার্চ মাদারীপুরের সদর থানার ওসি জিয়াউল মোরশেদ ও এসআই  মো. মাহাতাবকে অবিলম্বে প্রত্যাহারের নির্দেশ দেন হাইকোর্ট। একই সঙ্গে বিষয়টি তদন্ত করে আগামী ৮ মের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয় পুলিশের আইজিপিকে। পরে এ আদেশ স্থগিত চেয়ে আবেদন করেন দুই পুলিশ কর্মকর্তা। আদালতে পুলিশ কর্মকর্তাদের পক্ষে ছিলেন আইনজীবী এ এম আমীন উদ্দীন। রিটকারীর পক্ষে ছিলেন অ্যাডভোকেট আবদুল বাসেত মজুমদার।

এর আগে গত ২১ মার্চ মাদারীপুর সদর থানার ওসি জিয়াউল মোরশেদ ও এসআই মো. মাহাতাবকে তলব করেন হাইকোর্ট। অমানবিকভাবে দুই মাকে ১৩ ঘণ্টা আটকে রাখার ঘটনাকে কেন বেআইনি ও অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে রুলও জারি করা হয়।

ঘটনার বিবরণী বিষয়ে রিটকারী আইনজীবী রানা কাওসার সাংবাদিকদের জানান, গত ১২ মার্চ বিরোধপূর্ণ একটি জমির তদন্ত কাজে যান মাদারীপুর সদর থানার এসআই মাহাতাব হোসেন। এ সময় তিনি লক্ষ্মীগঞ্জ এলাকার বিরোধপূর্ণ জমির পাশের বাড়ির খালেক বেপারীর ছেলে পনির হোসেনের কাছে মামলা সংক্রান্ত বিষয়ে জানতে চান। পনির হোসেন মামলার বিষয়ে কিছু জানে না বললে এসআই মাহাতাব তাকে থাপ্পড় মারেন। পরবর্তীতে সদর থানা থেকে তিন গাড়ি পুলিশ নিয়ে পনিরের বাড়িতে তাণ্ডব চালানো হয়। এক পর্যায়ে পনিরের স্ত্রী ঝুনু বেগম ও তার বড় ভাইয়ের স্ত্রী আকলিমা বেগমকে টেনে-হিঁচড়ে পুলিশের গাড়িতে তুলে নিয়ে যাওয়া হলেও তাদের তিন মাস ও ১৮ মাসের শিশুকে কোল থেকে রেখে যেতে বাধ্য করে পুলিশ।

/এমটি/ইউআই/এফএস/

আরও পড়ুন- 


প্রশ্নফাঁসের সিন্ডিকেটে ১২ শিক্ষা প্রতিষ্ঠান, ২৪ কোচিং সেন্টার

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম