পাসপোর্ট অফিসকে দালালমুক্ত করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ এপ্রিল ২০১৭, ১১:৩৩আপডেট : ০৬ এপ্রিল ২০১৭, ১১:৩৩

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বাংলাদেশের পাসপোর্ট অফিসগুলো দালালমুক্ত করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, ‘পাসপোর্ট অফিসগুলোকে দালালমুক্ত করেছি। এরপরও তাদের উপদ্রব আছে কিনা তা আপনারা (সাংবাদিক) ভালো জানেন। তবে হয়রানির অভিযোগ পেলে আমরা ব্যবস্থা নিচ্ছি। এমনকি পাসপোর্ট পাওয়ার প্রক্রিয়া সহজ করতে হেল্প ডেস্ক করেছি। কেউ পাসপোর্ট পেতে জটিলতায় পরলে সেখান থেকে সুরাহা পাবেন।’

বৃহস্পতিবার সচিবালয়ে নতুন পাসপোর্ট অফিসের আনুষ্ঠানিক উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী চারজন কর্মকর্তার হাতে পাসপোর্ট তুলে দেন। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের দুই সচিবসহ পাসপোর্ট অফিসের মহাপরিচালক উপস্থিত ছিলেন।

পরে আসাদুজ্জামান খান কামাল সাংবাদিকদের বলেন, ‘পাসপোর্ট পাওয়া প্রতিটি মানুষের অধিকার। এই অধিকার জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে দেশের বিভিন্ন জায়গায় পাসপোর্ট অফিস করছি। এটি বাংলাদেশের ৬৯তম পাসপোর্ট অফিস। এই অফিসে সচিবালয়ে কর্মরত কর্মকর্তা-কর্মচারিরা ও তাদের পরিবারের সদস্যরা পাসপোর্ট করা, ভিসা পাওয়া ও হালনগাদ করার কাজ করতে পারবেন।’

তিনি আরও বলেন, ‘ভারতের সঙ্গে বাংলাদেশের ভিসা পাওয়ার প্রক্রিয়া আগের তুলনায় অনেক সহজ হয়েছে। তারা এ প্রক্রিয়া সহজ করতে আরও ব্যবস্থা নিচ্ছে। প্রতিদিন ভারতীয় দূতাবাস বাংলাদেশিদের তিন হাজার ভিসা দিচ্ছে। তারা জানিয়েছে, প্রয়োজন হলে এর পরিমান আরও বাড়ানো হবে।’

স্বরাষ্ট্রমন্ত্রণালয় বলেন, ‘ভারত বাংলাদেশের ভালো বন্ধু। ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক সুন্দর। মুক্তিযুদ্ধে ভারত আমাদের সাহায্য করেছে। বর্তমানে যখনই প্রয়োজন হয় ভারত আমাদের সাহায্য করে। ’

/এসআই/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম