বিএনপি যুক্তরাষ্ট্রের কাছে গ্যাস বিক্রি করতে চেয়েছিল: প্রধানমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ এপ্রিল ২০১৭, ১২:০১আপডেট : ০৬ এপ্রিল ২০১৭, ১২:২৭

কৃষিবিদ ইনস্টিটিউশনে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০০১ সালে ক্ষমতায় আসার জন্য বিএনপি যুক্তরাষ্ট্রে গ্যাস বিক্রি করতে চেয়েছিল বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন আমার কাছেও একই প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু গ্যাসের মালিক বাংলাদেশের জনগণ। আগে জনগণের চাহিদা পূরণ করতে হবে, এরপর ৫০ বছরের মজুদ রাখব। তারপর  অতিরিক্ত গ্যাস থাকলে বিক্রি করতে পারি, তার আগে পারি না।’ 

বৃহস্পতিবার (৬ এপ্রিল) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে ডিপ্লোমা কৃষিবিদ মহাসম্মেলনে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হোক বিএনপি তা চায় না। কারণ খাদ্যে ঘাটতি থাকলে বিএনপি তা বাইরে দেখিয়ে সাহায্য আনবে। এটাই বিএনপির উদ্দেশ্য থাকে। আবার সেই সাহায্য  যাদের প্রয়োজন, তাদের হাতে না দিয়ে নিজেরাই সিংহভাগ ভোগ করবে, এমনটাই চায় বিএনপি।’

প্রধানমন্ত্রী আরও বলেন, ‘আমরা জনগণের সেবক হিসেবে রাষ্ট্র পরিচালনা করি। রাষ্ট্রপরিচালনা একটি নীতির বিষয়। আমাদের অর্থনীতির নীতিমালা সেমিনার ও গবেষণা করে তৈরি করেছি। দেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছে।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা  বলেন, `আমাদের লক্ষ্য ছিল খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা। কৃষকদের সুবিধা করে দেওয়া, যাতে তারা কৃষিকাজ উন্নত করতে পারে। আওয়ামী লীগ সরকার বিনা জামানতে কৃষকদের ঋণদান কর্মসূচি শুরু করে।’

অর্থনৈতিক মন্দায় সারাবিশ্বে খাদ্যের অভাব। আমাদের দেশে যেন এ অবস্থা না হয়, সেজন্য কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। কৃষকদের এবং ছয় লক্ষাধিক নারীকে ফসল উৎপাদন থেকে বিপণনের বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে ।’

ডিপ্লোমা কৃষিবিদরা অক্লান্ত পরিশ্রম করেন উল্লেখ করে প্রধানমন্ত্রী  বলেন, ‘আপনারা উৎপাদনের অগ্রসেনানী। আমরা বেতন বাড়িয়েছি যেভাবে, ১২৩ভাগ বেতন। এভাবে পৃথিবীর আর কোনও দেশ বাড়াতে পেরেছে কিনা আমরা জানি না, বাংলাদেশ পেরেছে।’

আমরা চেয়েছি, ‘সবাই সচ্ছলভাবে নিজ নিজ দায়িত্ব পালন করে আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টায় এ দেশ গড়ে উঠবে। আমরা ভিক্ষুকের জাতি হিসেবে বাঁচতে চাই না।’

প্রধানমন্ত্রী বলেন, ‘নিজেদের সম্পদ নিজেরা ব্যয় করব। কারও কাছে হাত পেতে চলতে হবে না। এই অর্জনের পেছনে আমাদের সকলেরই অবদান আছে। আমরা চাই বাংলাদেশ ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের দেশ এবং ৪১ সালের মধ্যে দক্ষিণ এশিয়ার মধ্যে অন্যতম উন্নত দেশ হিসেবে প্রতিষ্ঠিত হবে ।’

ইউআই/এআর/এপিএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম