ঢাকায় যেসব রাস্তা বন্ধ আছে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ এপ্রিল ২০১৭, ১২:৩৬আপডেট : ০৬ এপ্রিল ২০১৭, ১২:৩৬

বিকল্প রাস্তায় চলাচলের জন্য ডিএমপির ম্যাপ ইসলামিক ফাউন্ডেশনের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ওলামা মাশায়েখ মহাসম্মেলন উপলক্ষে আজ বৃহস্পতিবার (৬ এপ্রিল) সকাল থেকেই ঢাকায় গণপরিবহন কম। বেলা ১২টা থেকে রাজধানীর ২৫টি পয়েন্টে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। এটি সন্ধ্যা পর্যন্ত বলবৎ থাকবে বলে গতকাল বুধবার ঘোষণা দেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া। নিষেধাজ্ঞা না থাকলেও খুব প্রয়োজন না হলে নিউমার্কেট, এলিফ্যান্ট রোড, চাঁদনি চক, বসুন্ধরাসিটিসহ সোহরাওয়ার্দী উদ্যানের আশপাশের মার্কেটগুলোতে না আসার অনুরোধ জানিয়েছেন ডিএমপি কমিশনার।

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের অনুষ্ঠানে যোগ দিতে আসা লোকজনের চলাচল নির্বিঘ্ন করতে বিজয় সরণি, খামারবাড়ি, বাংলা মোটর, মগবাজার, পরীবাগ, সাকুরা গলি, পুলিশ ভবন, সবজি বাগান, মিন্টোরোড পূর্ব প্রান্ত, অফিসার্স ক্লাব, কাকরাইল চার্চ, শিল্পকলা গলি, দুদক গলি, কার্পেট গলি, মৎস্যভবন, কদম ফোয়ারা, হাইকোর্ট, শহীদুল্লাহ হল, বকশীবাজার, পলাশী, নীলক্ষেত, রুমান চত্বর, কাঁটাবন, শাহবাগ এবং আজিজ সুপার মার্কেট ক্রসিং বন্ধ রাখা হয়েছে।

বুধবারের সংবাদ সম্মেলনে ডিএমপি কমিশনার বলেন, ‘বৃহস্পতিবার বেলা ১২টা থেকে সন্ধ্যা পর্যন্ত এসব ক্রসিংগুলোতে যান চলাচল বন্ধ থাকবে। এছাড়া সকাল সাড়ে ১০টার পর থেকে শাহবাগ-মৎস্যভবন এবং শাহবাগ থেকে টিএসসি হয়ে দোয়েল চত্বরগামী রাস্তার উভয়মুখী চলাচল বন্ধ থাকবে।’

/ইউআই/এফএস/ 

আরও পড়ুন- 

গণপরিবহনশূণ্য ঢাকা


প্রশ্নফাঁসের সিন্ডিকেটে ১২ শিক্ষা প্রতিষ্ঠান, ২৪ কোচিং সেন্টার

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম