সীমান্তে পুতে রাখা মাইন অপসারণে একমত বাংলাদেশ-মিয়ানমার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ এপ্রিল ২০১৭, ১৩:১০আপডেট : ০৬ এপ্রিল ২০১৭, ১৩:১০

সীমান্ত সম্মেলনে দুই দেশের প্রতিনিধিরা সীমান্তে শূন্য লাইনের পাশে পুতে রাখা আইইডি ও মাইন যৌথ তৎপরতায় অপসরণের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ও মিয়ানমার।

বৃহস্পতিবার বেলা ১০টায় বিজিবি সদর দফতরে সীমান্ত সম্মেলন শেষে এক সংবাদ সম্মেলনে বিজিবির অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আনিসুর রহমান সাংবাদিকদের এ তথ্য জানান।ঢাকায় অনুষ্ঠিত বিজিবির অতিরিক্ত মহাপরিচালক ও মিয়ানমারের চিফ অপ পুলিশ জেনারেল স্টাফদের মধ্যে সীমান্ত সম্মেলন শেষে এ সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়।

আনিসুর রহমান বলেন, ‘আমরা এর আগেও মিয়ানমারকে ইয়াবা কারখানার একটি তালিকা দিয়েছিলাম। তখন তারা কারখানাগুলোর কোনও সন্ধান পায়নি। এবারও ৪৯টি কারখানার তালিকা দেওয়া হলো।’

তিনি আরও বলেন, ‘যেসব রোহিঙ্গা বাংলাদেশের অনুপ্রবেশ করেছে তারা মিয়ানমারে ফিরে যেতে পারবে। তবে এ বিষয়ে রাষ্ট্রীয় উচ্চ পর্যায়ে বৈঠকে সিদ্ধান্ত হবে।’

সম্মেলনে গৃহীত সিদ্ধান্তগুলোর মধ্যে রয়েছে- সীমান্তে অনুপ্রবেশ প্রতিরোধে সহযোগিতা, সীমান্ত এলাকায় শান্তি নষ্ট করতে পারে এমন কাজ থেকে বিরত থাকা, সীমান্ত বিধি লঙ্ঘন না করা, অনিচ্ছাকৃতভাবে সীমান্ত অতিক্রম করা কোনও নাগরিকের কাছে অবৈধ দ্রব্য না পাওয়া গেলে তার কাছে থাকা জিনিসপত্রসহ তাকে অপর পক্ষের সীমান্তরক্ষী বাহিনীর কাছে হস্তান্তর করা, মানবপাচার ও অবৈধ অনুপ্রবেশ বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণে সম্মত ও উভয় সরকার অন্য কোনও দেশের বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড পরিচালনার জন্য তাদের ভূমি ব্যবহার করার অনুমতি দেবে না।

মিয়ানমারের পক্ষে দেশটির চিফ অব পুলিশ স্টাফ ব্রিগ্রেডিয়ার জেনারেল মেওসেও উইনের নেতৃত্বে ছয় সদস্যের একটি প্রতিনিধি দল সম্মেলনে অংশ নেন।

/আরজে/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম