গফরগাঁওয়ের ৬ মানবতাবিরোধী অপরাধীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ এপ্রিল ২০১৭, ১৪:৩৫আপডেট : ০৬ এপ্রিল ২০১৭, ১৪:৩৮

আদালত মানবতাবিরোধী অপরাধের মামলায় ময়মনসিংহের গফরগাঁওয়ের পলাতকছয়জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন ট্রাইব্যুনাল। বৃহস্পতিবার (৬ এপ্রিল) বিচারপতি মো. আনোয়ারুল হকের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই আদেশ দেন। 
আদেশের পরে প্রসিকিউটর রেজিয়া সুলতনা চমন সাংবাদিকদের বলেন, ‘এ মামলার মোট আসামি ১১ জন। এর মধ্যে পাঁচজন গ্রেফতার হয়ে কারাগারে আছেন, বাকি ছয়জন পলাতক। এই পলাতকদের বিরুদ্ধে ট্রাইব্যুনাল আজ গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন।’ 

আসামিদের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের সময় ময়মনসিংহের গফরগাঁও থানার সাধুয়া ও রৌহা গ্রামে হত্যা, লুণ্ঠন, অগ্নিসংযোগ, অপহরণ, আটক, নির্যাতন ও মুক্তিপণ আদায়ের মতো মানবতাবিরোধী অপরাধের অভিযোগ রয়েছে। 

এ মামলার গ্রেফতার আসামিদের মধ্যে মো. খলিলুর রহমান (৬২) জাতীয় পার্টির সমর্থক, মো. সামসুজ্জামান ওরফে আবুল কালাম ও মো. রইছ উদ্দিন আজাদী জামায়াতে ইসলামীর সঙ্গে যুক্ত। আব্দুল মালেক আকন্দ ওরফে আবুল হোসেন বিএনপিতে সক্রিয় ছিলেন। 

একাত্তরে যুদ্ধাপরাধ মামলায় ময়মনসিংহের গফরগাঁওয়ের ১১ জনের বিরুদ্ধে গত ২০ ফেব্রুয়ারি তদন্ত প্রতিবেদন দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। 

তাদের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের সময় সাধুয়া ও টাঙ্গাব ইউনিয়নের রৌহা গ্রামে হত্যা, লুণ্ঠন, অগ্নিসংযোগ, অপহরণ, আটক, নির্যাতন ও মুক্তিপণ আদায়ের মতো যুদ্ধাপরাধের সাতটি ঘটনায় জড়িত থাকার অভিযোগ আনা হয়। 

/এমটি/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম