ভারতের শহীদ সৈনিকদের রক্তের ঋণ শোধ করার প্রয়াস

শেখ শাহরিয়ার জামান, দিল্লি থেকে
০৭ এপ্রিল ২০১৭, ০৫:৪০আপডেট : ০৭ এপ্রিল ২০১৭, ০৫:৪০

গণভবনে ভারতীয় মুক্তিযোদ্ধাদের সঙ্গে প্রধানমন্ত্রী (ফাইল ফটো) মহান মুক্তিযুদ্ধ বাংলাদেশের গর্ব এবং সেই গর্বের সবচেয়ে উল্লেখযোগ্য অংশীদার ভারত। ভারত শুধু আমাদের অস্ত্র, মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণ অথবা এক কোটি শরণার্থীকে আশ্রয়ই দেয়নি, তাদের সৈনিকরা এদেশ স্বাধীন করার জন্য রক্তও দিয়েছেন।

দীর্ঘ ৪৫ বছর পরে ওই ভারতীয় শহীদদের রক্তের ঋণ কিছুটা শোধ করার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ। 

মোট এক হাজার ৬৬১ জন ভারতীয় শহীদকে সম্মাননা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তার ধারাবাহিকতায় শনিবার এদের মধ্যে সাতজন শহীদ পরিবারকে দিল্লির মানেকশ সেন্টারে মুক্তিযুদ্ধ সম্মান প্রদান করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরবর্তীতে সবাইকে এ সম্মাননা দেওয়া হবে। 

যে সাতজনকে প্রাথমিকভাবে সম্মাননা দেওয়ার জন্য বাছাই করা হয়েছে তাদের মধ্যে চারজন সেনাবাহিনীর, একজন নৌবাহিনীর, একজন বিমানবাহিনীর এবং একজন বিএসএফ জওয়ান।

সেনাবাহিনীর চারজনের মধ্যে আছেন শহীদ ল্যান্স নায়েক আলবার্ট এক্কা, মেজর অনুপ সিং গোলাট, সুবেদার মালকিত সিং এবং হাবিলদার সুগন সিং। নৌবাহিনীর লেফটেন্যান্ট সমীর দাস, বিমানবাহিনীর স্কোয়াড্রন লিডার এবি সুমন্ত এবং বিএসএফ-এর ল্যান্স নায়েক মোহিনী রঞ্জন চক্রবর্তী। 

এ বিষয়ে জানতে চাইলে মুক্তিযোদ্ধা, মুক্তিযুদ্ধ গবেষক এবং লেখক অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল কাজী সাজ্জাদ আলী জহির বাংলা ট্রিবিউনকে বলেন, ‘২০১৫ সালের মে মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুক্তিযুদ্ধে শহীদ ভারতীয়দের সম্মাননা জানানোর বিষয়ে অনুমতি প্রদান করেন।’

এর আগে পৃথিবীর কোনও দেশ অন্য দেশের সৈনিকদের সম্মাননা দেয়নি বলেও তিনি জানান।

তিনি আরও জানান, ১৯৭১ সালের ২১ নভেম্বর বাংলাদেশের তৎকালীন সরকার এবং ভারতের সরকার একটি যৌথ বাহিনী গঠনের বিষয়ে একমত হয়েছিল। এরপর ডিসেম্বরের ৩ তারিখে মিত্রবাহিনী হিসেবে ভারত বাংলাদেশের মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে।

/এসএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম