রাজধানীর হাতিরপুলের সানরাইজ ভবনের তৃতীয় তলায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। শুক্রবার (৭ এপ্রিল) সকাল ১০টা ৪৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। অগ্নিকাণ্ডে কেউ হতাহত হয়নি। তবে আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি।
ফায়ার সার্ভিসের সদর দফতরের কন্ট্রোল রুমের ইন্সপেক্টর বেলাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এর আগে আজ সকাল ৭টায় সাততলা ওই ভবনের তৃতীয় তলায় আগুন লাগে। পরে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট কাজ শুরু করে। তবে কীভাবে আগুনের সূত্রপাত, তা এখনও জানা যায়নি।
/জেইউ/এআর/








