তিস্তা ছাড়া অন্য কোনও চুক্তি নয়: ফখরুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ এপ্রিল ২০১৭, ১৪:১০আপডেট : ০৭ এপ্রিল ২০১৭, ১৪:১৪

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে দিচ্ছেন ফখরুল ইসলাম আলমগীর

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে তিস্তা চুক্তি ছাড়া অন্য কোনও চুক্তি বা সমঝোতা স্মারক বাংলাদেশের জনগণের কাছে গ্রহণযোগ্য হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার দুপুরে চন্দ্রিমা উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধির সামনে তিনি একথা বলেন।
দলীয় যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেলকে নিয়ে জিয়ার মাজারে পুষ্পস্তবক অর্পণ করতে গিয়েছিলেন ফখরুল। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবসহ দলটির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ইতোমধ্যেই বিএনপি হাইপ্রোফাইল সংবাদ সম্মেলন করে বলেছে, ‘দলটি প্রতিরক্ষা চুক্তি বা সামরিক সমঝোতা চুক্তি চায় না।’

ফখরুল বলেন, ‘প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আমাদের বক্তব্য স্পষ্ট করে বলে দিয়েছি। এই মুহূর্তে আমাদের প্রধান সমস্যা তিস্তা।’
ভারতকে প্রতিবেশী উল্লেখ করে ফখরুল বলেন, ভারতের সঙ্গে বাংলাদেশের সীমান্ত সমস্যা, বাণিজ্যিক ঘাটতিসহ জনস্বাস্থ্য সংশ্লিষ্ট আরও অনেক সমস্যাই আছে। সেসব সমস্যা সমাধান না হয়ে শুধু সামরিক চুক্তি বা সমঝোতা বাংলাদেশের জনগণ মানবে না।

/এসটিএস/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম