‘প্রধানমন্ত্রীর ভারত সফরের ইতিবাচক ফল দেশবাসী দেখতে পাবে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ এপ্রিল ২০১৭, ১৫:৫৩আপডেট : ০৮ এপ্রিল ২০১৭, ১৫:৫৫

 

স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য, ১৪ দলীয় জোটের মুখপাত্র ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে তিস্তা চুক্তি ও সীমান্তে হত্যা বন্ধের আলোচনা হবে। সব বিষয়ে ইতিবাচক ফলও দেশবাসী দেখতে পাবে।
শনিবার দুপুরে আওয়ামী লীগ সভাপতির ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে ১৪ দলীয় জোটের বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন নাসিম।
সংবাদ সম্মেলনে জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, ‘বিএনপি ও তাদের দোসররা প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে মিথ্যাচার ও বিভ্রান্তি ছড়াচ্ছে। ১৯৯৬ সাল থেকে ২০০১,এরপর ২০০৮ সাল থেকে বর্তমান সময় পর্যন্ত শেখ হাসিনা দেশ পরিচালনা করেছেন। এ সময় শেখ হাসিনা যেসব চুক্তি করেছেন,তাতে দেশের স্বার্থ রক্ষা হয়েছে।’
তিনি বলেন, ‘বিএনপিসহ সবাইকে খোলা চ্যালেঞ্জ দিয়ে বলছি, শেখ হাসিনার তিন বারের ক্ষমতার সময়ে কোনও চুক্তি দেশের স্বার্থ ক্ষুণ্ন হয়েছে, তা যদি দেখাতে পারেন তাহলে আমরা সমালোচনা মেনে নেবো।’
ইনু আরও বলেন, ‘বাংলাদেশের স্বার্থ রক্ষা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ ও ভারতের মধ্যকার যে কোনও সমস্যা সমাধান করবেন।অতীতে বাংলাদেশের ক্ষতি হয় এমন কোনও চুক্তি তিনি ভারতের সঙ্গে করেননি। সেই আলোকে বলতে পারি, এবারও দেশের স্বার্থ অক্ষুণ্ন রেখে তিনি ভারতের সঙ্গে আমাদের যেসব সসম্যা আছে, তার সমাধান করবেন।’

তথ্যমন্ত্রী বলেন, ‘বিএনপিকে পরিষ্কার ভাষায় বলতে চাই, ভারতের সঙ্গে প্রধানমন্ত্রীর করা কোন চুক্তি দেশের ক্ষতি হয়েছে-তা উল্লেখ করুন। বরং খালেদা জিয়া যখন ক্ষমতায় ছিলেন,তার লক্ষ্য ছিল সমস্যাকে জিইয়ে রেখে তা নিয়ে ভারতরিবোধী রাজনীতি করা। শেখ হাসিনা সমস্যা জিইয়ে না রেখে সমাধান করবেন।’

এ সময় ১৪ দলের মুখপাত্র নাসিম বলেন, ‘দেশপ্রেমিক হিসেবে শেখ হাসিনা যেসব পদক্ষেপ নেবেন, তা দেশের স্বার্থ রক্ষা করে করবে। আশা করি, প্রধানমন্ত্রীর এ সফরে পানিসহ সব বিষয়ের সমাধান হবে।’

শেখ হাসিনার সঙ্গে দেশের জনগণের আস্থা আছে মন্তব্য করে নাসিম বলেন, ‘তিনি দেশের স্বার্থ রক্ষা করে যে কোনও সমস্যা সমাধান করবেন। তিনি যে পদক্ষেপ গ্রহণ করবেন তার সঙ্গে ১৪ দলীয় জোট আছে।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, ১৪ দলের নেতা শরীফ নরুল আম্বিয়া, দিলিপ বড়ুয়া, আনিসুর রহমান মল্লিক, রেজাউর রশিদ খান, এস কে শিকদার, নুরুর রহমান সেলিম, খালিদ মাহমুদ চৌধুরী, ফজিলাতুন নেসা ইন্দিরা, অসিম কুমার উকিলসহ ১৪ দলীয় নেতারা।

/পিএইচসি/এপিএইচ/

আরও পড়ুন: 

মোদি-হাসিনা বৈঠকে ২২ চুক্তি সই

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম