প্রণব মুখার্জীর সঙ্গে শেখ হাসিনার সাক্ষাৎ

বাংলা ট্রিবিউন ডেস্ক
০৯ এপ্রিল ২০১৭, ২২:৪০আপডেট : ০৯ এপ্রিল ২০১৭, ২২:৪৫

ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ছবি: ফোকাস বাংলা) প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের রাষ্ট্রপতি প্রণম মুখার্জীর সঙ্গে সাক্ষাৎ করেছেন। রবিবার সন্ধ্যায় ভারতের রাষ্ট্রপতি ভবনে তিনি সাক্ষাৎ করেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম  এই তথ্য জানিয়েছেন।

ইহসানুল করিম  জানান, সাক্ষাৎকালে তারা  নরেন্দ্র মোদির সঙ্গে দু’দেশের গতকাল অনুষ্ঠিত বৈঠকে গৃহীত সিদ্ধান্তগুলোসহ পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

প্রণব মুখার্জী বলেন, ‘শুভ্রা মুখার্জীর (প্রণব মুখার্জীর স্ত্রী) মৃত্যুর পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা  আমার প্রতি সমবেদনা জানাতে ভারত সফর করে যে অভিব্যক্তি প্রকাশ করেছেন, তা ব্যক্তিগতভাবে আমাকে স্পর্শ করেছে।’

এ সময় শেখ হাসিনা বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের প্রতি সর্বান্তকরণে সমর্থন দানের জন্য প্রণব মুখার্জীকে ধন্যবাদ জানান।

প্রেস সচিব বলেন, বৈঠকে তারা ১৯৭৫ সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পর শেখ হাসিনার ভারতে নির্বাসিত জীবনে তাদের দুই পরিবারের স্মৃতিচারণ করেন।

বাংলাদেশকে এগিয়ে নেওয়া এবং দু’দেশের মধ্যে বিদ্যমান সম্পর্ককে আরও দৃঢ় ভিত্তিদানের জন্য অব্যাহত উদ্যোগ গ্রহণে শেখ হাসিনার প্রশংসা করেন প্রণব মুখার্জী। এরপর শেখ হাসিনা তার সম্মানে ভারতীয় রাষ্ট্রপতির দেওয়া নৈশভোজে অংশ নেন। সূত্র: বাসস

/এমএনএইচ/

আরও পড়ুন- 
তিস্তা নিয়ে আশ্বাস, অঙ্গীকার নেই
পাঁচ বছরের জন্য ১০ হাজার মুক্তিযোদ্ধাকে ভিসা দেবে 

হাসিনা- মোদি বৈঠকে ৩৬ চুক্তি সই
তিস্তা নিয়ে আশ্বাস, অঙ্গীকার নেই

তিস্তাচুক্তি: মোদির মুখের কথায় সন্তুষ্ট থাকতে হচ্ছে বাংলাদেশকে
শেখ হাসিনার সঙ্গে মমতার সাক্ষাৎ
পাঁচ বছরের জন্য ১০ হাজার মুক্তিযোদ্ধাকে ভিসা দেবে ভারত
‘ভারতের প্রতিরক্ষা চুক্তি আছে চীনের সঙ্গেও!’

সম্পর্কিত
সর্বশেষ খবর
পাবলিক বিশ্ববিদ্যালয়ের চার শতাধিক শিক্ষকের বিষয়ে হাইকোর্টের রুল
পাবলিক বিশ্ববিদ্যালয়ের চার শতাধিক শিক্ষকের বিষয়ে হাইকোর্টের রুল
এআইয়ের দৌড়, বাংলাদেশ কতটা প্রস্তুত 
এআইয়ের দৌড়, বাংলাদেশ কতটা প্রস্তুত 
জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ, দক্ষিণ আফ্রিকাকে পেছনে ফেললো অস্ট্রেলিয়া
জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ, দক্ষিণ আফ্রিকাকে পেছনে ফেললো অস্ট্রেলিয়া
প্রথম স্ত্রীসহ গাজী নজরুলের ৭ দিনের রিমান্ড চায় পুলিশ 
প্রথম স্ত্রীসহ গাজী নজরুলের ৭ দিনের রিমান্ড চায় পুলিশ 
সর্বাধিক পঠিত
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
১১ দলের লংমার্চ নিয়ে মেট্রোপলিটন পুলিশের পেজে স্ট্যাটাস, পুলিশ কর্মকর্তা প্রত্যাহার
১১ দলের লংমার্চ নিয়ে মেট্রোপলিটন পুলিশের পেজে স্ট্যাটাস, পুলিশ কর্মকর্তা প্রত্যাহার
নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী কারা?
নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী কারা?
‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম
‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম