খালেদা জিয়াকে ২৫ এপ্রিল আদালতে হাজির হওয়ার নির্দেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ এপ্রিল ২০১৭, ১১:৪৪আপডেট : ১০ এপ্রিল ২০১৭, ১১:৪৪

খালেদা জিয়া বিএনপি চেয়ারপরসন খালেদা জিয়াকে ১১টি মামলায় আগামী ২৫ এপ্রিল হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন ঢাকার একটি আদালত। সোমবার ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. কামরুল হোসেন মোল্লা এ নির্দেশ দেন।

আদালতের রাষ্ট্রপক্ষের কৌশুলি তাপস কুমার পাল বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেন।

খালেদা জিয়ার বিরুদ্ধে একটি রাষ্ট্রদ্রোহ, দারুস সালাম থানায় নাশকতার অভিযোগে ৮টি মামলা এবং যাত্রাবাড়ি থানার দুটি মামলায় আছে। এই ১১টি মামলায় খালেদা জিয়ার পক্ষে সময়ের আবেদন করেন তার আইনজীবী মো. সানাউল্লাহ মিয়া। পরে আদালত সময় মঞ্জুর করে এ দিন ধার্য করেন।

সময়ের আবেদনে উল্লেখ করা হয়েছে, খালেদা জিয়া আসুস্থ এবং ১১টি মামলার মধ্যে রাষ্ট্রদ্রোহ মামলা ও দারুস সালাম থানার ২টি মামলা হাইকোর্ট স্থগিত করেছেন। এছাড়া বাকি ৮টি মামলার মধ্যে ৭টি মামলা স্থগিত করতে আবেদন করা হয়েছে। আর একটি মামলায় আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র আমলে নেওয়ার জন্য দিন ধার্য ছিল।

/এসআইটি/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক