পহেলা বৈশাখে ইলিশ খাবেন না: প্রধানমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ এপ্রিল ২০১৭, ১৮:৩৩আপডেট : ১১ এপ্রিল ২০১৭, ১৮:৩৩

পহেলা বৈশাখে দেশবাসীকে ইলিশ খেতে নিষেধ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় তিনি পহেলা বৈশাখের একটি খাদ্য তালিকাও দিয়েছেন। মঙ্গলবার ভারত সফর নিয়ে গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলন শেষে উঠে চলে যাওয়ার সময় প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংবাদ সম্মেলন শেষে উঠে চলে যাওয়ার সময় হঠাৎ ‘কথা আছে’, ‘কথা আছে’ বলে উপস্থিত গণমাধ্যম কর্মীদের থামান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় তিনি দাঁড়িয়ে দেশবাসীর উদ্দেশে বলেন, ‘পহেলা বৈশাখে ইলিশ না খাওয়ার আহ্বান জানাচ্ছি। আপনারা ইলিশ খাবেন না, ইলিশ ধরবেন না।’

এসময় প্রধানমন্ত্রী পহেলা বৈশাখের একটি খাদ্য তালিকাও দেন। তিনি বলেন, ‘পহেলা বৈশাখে খিচুড়ি খাবেন, সবজি খাবেন। মরিচ ভাজা, ডিম ভাজা ও বেগুন ভাজা খাবেন।’

এর আগে বিকাল সাড়ে ৪টায় সংবাদ সম্মেলনের শুরুতে প্রধানমন্ত্রী বলেন, ‘বন্ধুপ্রতীম ভারতের সঙ্গে সম্পর্ক বিশেষ তাৎপর্যময়।’ এছাড়া ভারতে বিভিন্ন বৈঠক ও দ্বিপাক্ষিক আলোচনার বিষয়াদি উল্লেখ করে লিখিত বক্তব্য পাঠ করতে গিয়ে তিনি জানান, এ সফরে ভারতের সঙ্গে ৩৫টি দলিল, ২৪টি সমঝোতা স্মারক ও ১১টি চুক্তি সম্পাদিত হয়েছে।

উল্লেখ্য, ভারতে চারদিনের রাষ্ট্রীয় সফর শেষে সোমবার (১০ এপ্রিল) সন্ধ্যায় দেশে ফেরেন প্রধানমন্ত্রী। গত ৭ এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা ত্যাগ করেন। আর ৮ এপ্রিল দুদেশের প্রধানমন্ত্রীর মধ্যে শীর্ষ দ্বিপাক্ষিক বৈঠকে মোট ৩৬টি চুক্তি ও সমঝোতা স্মারক সই হয়।

/পিএইচসি/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম