মুসলমানদের বাংলা নয়, হিজরি নববর্ষ পালন করা উচিত: হেফাজত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ এপ্রিল ২০১৭, ১৫:৫৬আপডেট : ১৩ এপ্রিল ২০১৭, ১৬:০০

হেফাজতে ইসলাম মুসলমানদের বাংলা নয়, হিজরি নববর্ষ পালন করা উচিত বলে মন্তব্য করেছে হেফাজতে ইসলাম। সংগঠনটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ইসলামাবাদী বলেন, মুসলমানরা বাংলা বর্ষবরণ করবে, হিজরি বর্ষবরণ কেন করবে না?  বাংলা নববর্ষ মুসলমানদের জন্য নয়, হিজরি নববর্ষ মুসলমানদের উৎসব।  বৃহস্পতিবার হেফাজতের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ইসলামাবাদী বাংলা ট্রিবিউনের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন।
ভাস্কর্যের অপসারণ নিয়ে হেফাজতের বক্তব্য অনেক গণমাধ্যমে ভিন্ন ভাবে তুলে ধরা হয়েছে বলে অভিযোগ করেন আজিজুল হক। তিনি বলেন, ,আমরা সব ভাস্কর্যের বিরোধিতা করছি না। শহীদ মিনার, স্মৃতিসৌধ আছে, ফোয়ারা আছে, শাপলা আছে, এসব নিয়ে আমাদের বিরোধিতা নেই। আমরা শুধু বলছি মানুষ বা কোন প্রাণীর আকৃতির মূর্তি নিয়ে, যা ইসলামে নিষেধ করা হয়েছে। সৌন্দর্য কি শুধু মূর্তি বানালেই হয় ? শাপলা চত্বরের শাপলা কি অসুন্দর ?
মঙ্গল শোভাযাত্রা প্রসঙ্গে আজিজুল হক বলেন, মুখোশ মানুষের জন্য কি মঙ্গল আনতে পারে ? মুখোশ মুখে দিয়ে কার কাছে মঙ্গল কামনা করা হয় সেই প্রশ্ন আমরা তুলেছি। আর মঙ্গল শোভাযাত্রা হচ্ছে হিন্দুদের সংস্কৃতি। এটা কোনোভাবেই মুসলমানদের উৎসব হতে পারে না।

/সিএ/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম