দেশব্যাপী পর্যাপ্ত নিরাপত্তায় পহেলা বৈশাখ উদযাপন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ এপ্রিল ২০১৭, ১৭:৩৬আপডেট : ১৩ এপ্রিল ২০১৭, ১৭:৩৬

বক্তব্য রাখছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল ‘এদেশের মানুষ পহেলা বৈশাখ হৃদয়ে ধারণ করে। তারা স্বতস্ফূর্তভাবেই এ উৎসব উদযাপন করবে। দেশব্যাপী পর্যাপ্ত নিরাপত্তার মধ্য দিয়ে পহেলা বৈশাখ পালিত হবে। ঢাকাসহ সারাদেশে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। যেখানে যেমন নিরাপত্তা প্রয়োজন, সেখানেই তেমনটাই থাকছে’— বলছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। 

পহেলা বৈশাখকে সামনে রেখে রমনা বটমূলের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনের সময় স্বরাষ্ট্রমন্ত্রী এসব তথ্য জানিয়েছেন। বৃহস্পতিবার (১৩ এপ্রিল) বিকাল পৌনে ৫টায় রমনা পার্কের ভেতর পুলিশ কন্ট্রোল রুমের সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

মুফতি হান্নানসহ তিন জঙ্গির ফাঁসি হওয়ায় ১৪ এপ্রিলের জন্য কোনও হুমকি এসেছে কিনা জানতে চাইলে সাংবাদিকদের মন্ত্রী বলেন, ‘না, কোনও হুমকি নেই। যথাযথভাবেই সব নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

নিরাপত্তা বজায় রাখতে পহেলা বৈশাখে মোটরসাইকেলে চালক ছাড়া কোনও আরোহী থাকতে পারবে না, প্রাইভেট কার বা গাড়ি নিয়ে বের হলে চালক যেন সবসময় গাড়িতে থাকে এবং নারী-পুরুষের কেউ ব্যাগ বহন করতে পারবেন না বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

এ সময় আরও ছিলেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক, ঢাকা মহানগর পুলিশ কমিশনার (ডিএমপি) আছাদুজ্জামান মিয়া, সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিট এবং সোয়াটের সদস্যরা।

এর আগে রমনার বটমূলের পাশে বোম্ব ডিসপোজাল ইউনিটের মহড়া হয়েছে। তখন দুটি বোমা শনাক্তের পর নিষ্ক্রিয় করা হয় মহড়া হিসেবে।

/আরজে/জেএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম