জঙ্গিবাদের অন্ধকার থেকে আলোতে ফেরার আহ্বান

চৌধুরী আকবর হোসেন
১৪ এপ্রিল ২০১৭, ১০:৫৩আপডেট : ১৪ এপ্রিল ২০১৭, ১৩:৫৫

মঙ্গল শোভাযাত্রা বাংলা দিনপঞ্জী অনুযায়ী নতুন বছর ১৪২৪ কে স্বাগত জানাতে এবার চারুকলা আয়োজিত মঙ্গল শোভাযাত্রার স্লোগান ‘আনন্দলোকে মঙ্গলালোকে বিরাজ সত্য সুন্দর’ । সেই প্রতিপাদ্যকে প্রধান করে তুলতেই মঙ্গল শোভাযাত্রার সামনে শোভা পায় বড় আকারের সূর্য। আর অংশগ্রহণকারীদের হাতে হাতে ছিল ছোট ছোট অনেক সূর্য। জঙ্গিবাদ আর সাম্প্রদায়িকতার অন্ধকার পেছনে ফেলে আলোর দিকে মুখ ফেরাতেই এই সূর্যের প্রতীক ব্যবহার করা হয়েছে।

এ বিষয়ে চারুকলা অনুষদের ডিন অধ্যাপক নিসার হোসেন বলেন, ‘শোভাযাত্রার সামনের দিকে আছে একটা বড় সূর্যের প্রতিকৃতি। অন্ধকারকে পেছনে ফেলে আলোর পথে আহ্বান জানাতে এই সূর্য।’ নিসার হোসেন আরও বলেন, ‘জঙ্গিবাদ আমাদের অন্ধকারের দিকে নিয়ে যেতে চায়। সেই কালোর আহ্বান থেকে আলোর দিকে মুখ ফেরাতেই এবারের মূল আহ্বান।’ মঙ্গল শোভাযাত্রা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই মঙ্গল শোভাযাত্রায় অংশ নিয়ে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর বলেন, ‘বাঙালির সবচেয়ে বড় সর্বজনীন উৎসব নববর্ষ। সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে পুরনো বছরকে বিদায় ও নতুন বছরকে স্বাগত জানাতে এই বর্ণিল আয়োজন। এখানে মানুষের উপস্থিতি প্রমাণ করে কোনও গোষ্ঠির হুমকিতে বাঙালি দমে যাবে না।’

মঙ্গল শোভাযাত্রায় অংশ নেওয়ার সময় ঢাবির উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, ‘সব অমঙ্গলকে দূর করে শুরু হচ্ছে আরেকটি নতুন বছর। মঙ্গল শোভাযাত্রায় মানুষের অংশগ্রহণ প্রমাণ করে এদেশের মানুষ অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী।’

ছবি: নাসিরুল ইসলাম।

/এফএস/

আরও পড়ুন-

মঙ্গল শোভাযাত্রা শুরুর কথা

সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম