নতুন বছরে দেশ আরও এগিয়ে যাবে: প্রধানমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ এপ্রিল ২০১৭, ১২:৪৮আপডেট : ১৪ এপ্রিল ২০১৭, ১৩:০১

শেখ হাসিনা
পহেলা বৈশাখ উপলক্ষে সবার সঙ্গে আনন্দ ভাগাভাগি করেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। শুক্রবার সকালে গণভবনের সামনের মাঠে আয়োজিত অনুষ্ঠানে সকলের সঙ্গে এক হয়ে বৈশাখের শুভেচ্ছা বিনিময় ও আনন্দ উপভোগ করেন প্রধানমন্ত্রী। এসময় সেখানে নববর্ষ বরণ উপলক্ষে নৃত্য ও গান পরিবেশন করেন শিল্পীরা। আর তা উপভোগ করেন প্রধানমন্ত্রীসহ সেখানে উপস্থিত সকলেই।

আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা ও সরকারের মন্ত্রী পরিষদের সদস্যরা ছাড়াও সেখানে বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষের উপস্থিতি ছিল। সকলের উপস্থিতিতে গণভবনের মাঠ পরিপূর্ণ হয়ে ওঠে। মাঠে তৈরি মঞ্চে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী নেতাকর্মীদের সঙ্গে ইশারায় কথা বলেন। অনেকের সঙ্গে সালাম বিনিময় করেন। কথা বলেন সংগীত শিল্পী সুবীর নন্দীর সঙ্গেও। অসুস্থ সুবীর নন্দীর শারীরিক খোঁজ-খবর নেন প্রধানমন্ত্রী।

উপস্থিত সবার উদ্দেশ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘নতুন বছরে দেশ আরও সামনের দিকে এগিয়ে যাবে।মানুষ বাস করবে আনন্দলোকে।’ তিনি বলেন, ‘দেশের মানুষ সুখে-শান্তিতে থাকুক। দেশে শান্তি বিরাজ করুক, আজকের দিনে এটাই প্রত্যাশা করি।’ সেই সঙ্গে দেশের সকল মানুষ যে যেখানে রয়েছেন, তাদের সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানান তিনি।

সকাল সাড়ে ১০টায় শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে উপস্থিত হন  প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সবার সঙ্গে প্রায় সোয়া একঘণ্টা সময় কাটান প্রধানমন্ত্রী।

গণভবনে শুভেচ্ছা জানাতে আসা সবাইকে নাড়ু, সন্দেশ, রসগোল্লা, মোনাক্কা ও খইসহ নানান ধরনের মিষ্টি জাতীয় নাস্তা দিয়ে আতিথেয়তা করেন।  

/পিএইচসি/   

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক