বেসরকারি হজযাত্রীদের নিবন্ধন সোমবার বিকাল ৫টা পর্যন্ত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ এপ্রিল ২০১৭, ১৮:৩০আপডেট : ১৬ এপ্রিল ২০১৭, ১৮:৩৩

হজযাত্রী (ফাইল ছবি: সংগৃহীত) বেসরকারি ব্যবস্থাপনায় যেসব ব্যক্তি হজে যাবেন, তাদের  সোমবার (১৭-০৪-২০১৭) বিকাল ৫টার মধ্যে হজের নিবন্ধন শেষ করতে হবে বলে জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়। প্রাক-নিবন্ধিত এক লাখ ৪০ হাজার ৯৯৫ নম্বর ক্রমিক থেকে দুই লাখ ১৭ হাজার ২৮৮ পর্যন্ত ক্রমিক নম্বরের ব্যক্তিদের এ চুড়ান্ত নিবন্ধন শেষ করতে হবে। অন্যথায় অপেক্ষমাণ তালিকা থেকে নিবন্ধন চূড়ান্ত করা হবে।

ধর্ম মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মোহাম্মদ আনোয়ার হোসাইন জানান, বেসরকারি ব্যবস্থাপনায় ২০১৬ সালে প্রাক-নিবন্ধিত অবশিষ্ট হজযাত্রী এবং ২০১৭ সালে প্রাক-নিবন্ধিত হজযাত্রী রয়েছেন, যাদের ক্রমিক নম্বর এক লাখ ৪০ হাজার ৯৯৫ থেকে দুই লাখ ১৭ হাজার ২৮৮-এর মধ্যে রয়েছে তাদের আগামীকাল (১৭-০৪-২০১৭) সোমবার বিকাল ৫টার মধ্যে নিবন্ধন সম্পন্ন করতে হবে। এ বিষয়ে প্রজ্ঞাপনও জারি করা হয়েছে। এ সময়ের মধ্যে নিবন্ধনে ব্যর্থ হলে পরবর্তী অপেক্ষমাণ তালিকা থেকে ক্রম অনুযায়ী কোটার সমসংখ্যক প্রাক-নিবন্ধিত হজে গমনেচ্ছুকে নিবন্ধনের জন্য আহ্বান করা হবে।

/জেইউ/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম