৩৫তম বিসিএসের ৩৯৮ জনকে নিয়োগের সুপারিশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ এপ্রিল ২০১৭, ২০:০৬আপডেট : ১৭ এপ্রিল ২০১৭, ২০:০৬

. ৩৫তম বিসিএস উত্তীর্ণদের মধ্য থেকে ৩৯৮ জনকে প্রথম শ্রেণির নন-ক্যাডারের বিভিন্ন পদে নিয়োগের সুপারিশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এর মধ্য দিয়ে এসব প্রার্থীদের আট মাসের অপেক্ষার অবসান হলো। সোমবার (১৭ এপ্রিল) এ সুপারিশ করা হয়।
২০১৬ সালের ১৭ আগস্ট প্রকাশিত হয় ৩৫তম বিসিএসের চূড়ান্ত ফল। এতে উত্তীর্ণ হন পাঁচ হাজার ৫৩৩ জন। এর মধ্যে ২ হাজার ১৫৮ জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগের সুপারিশ করা হয়। তবে পদ কম থাকার কারণে তিন হাজার ৩৫৯ জনকে রাখা হয় নন-ক্যাডারের জন্য। গত বছরের নভেম্বরে এই নন-ক্যাডার নিয়োগের জন্য প্রথমবারের মতো আবেদনপত্র জমা নেওয়া হয় অনলাইনে। এতে আবেদন করেন দুই হাজার ৬২৬ জন।
উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে সবচেয়ে বেশি সমাজসেবা কর্মকর্তা পদে নিয়োগ পেয়েছেন ২০০ জন। স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের সহকারী প্রকৌশলী ও উপজেলা প্রকৌশলী হিসেবে ৪৮ জন, ভোক্তা অধিকার সংরক্ষণ পরিষদের সহকারী পরিচালক হিসেবে ২০ জন এবং শ্রম ও কলকারখানা অধিদফতরে সহকারী মহাপরিদর্শক (সাধারণ) পদে নিয়োগ পেয়েছেন ১৩ জন। এছাড়া অর্থ, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান, বাণিজ্য, শিল্প, প্রতিরক্ষা, মহিলা ও শিশু, বন ও পরিবেশসহ সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের ৪৩টি প্রতিষ্ঠানে নিয়োগ পেয়েছেন ১১৭ জন।
কমিশন সূত্রে সূত্রে জানা গেছে, ৩৫তম বিসিএসের নন-ক্যাডার নিয়োগের জন্য গত বছরের ৩০ আগস্ট সব মন্ত্রণালয়ে চিঠি দেয় কমিশন। এছাড়া বেশিসংখ্যক প্রার্থী যেন নিয়োগ পায় সেজন্য কোটার প্রার্থী না পাওয়া গেলে মেধাবীদের নিয়োগ দেওয়ার প্রস্তাব আসে। কমিশনের এই প্রস্তাব জনপ্রশাসন মন্ত্রণালয় পরে মন্ত্রিপরিষদে পাঠায়। এরপর কোটা শিথিলের সুপারিশ করা হয়।

/এসএমএ/জেএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম