১২ পাউন্ড সাপের বিষসহ রাজধানীর উত্তরা থেকে ৫ জনকে আটক করা হয়েছে। সোমবার রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
ডিএমপির জনসংযোগ বিভাগের উপকমিশনার মাসুদুর রহমান একথা জানিয়েছেন। উদ্ধার হওয়া বিষের মূল্য জানা যায়নি।
ডিএমপির মিডিয়া সেন্টারে বেলা সাড়ে ১১টার সময় সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে।
/এআরআর/এসটি/








