রাজউকের প্রধান নগর পরিকল্পনাবিদসহ তিনজনকে মঙ্গলবার দুর্নীত দমন কমিশন (দুদক) জিজ্ঞাসাবাদ করেছ। ড্যাপ চিহ্নিত জমি টাকার বিনিময়ে সাধারণ জমি ঘোষণা, বিভিন্ন আবাসিক এলাকায় বাণিজ্যিক ভবনের অনুমোদন ও বাণিজ্যিক এলাকায় আবাসিক ভবনের অনুমোদন দেওয়ার অভিযোগ রয়েছে।
রাজউকের প্রধান নগর পরিকল্পনাবিদ সিরাজুল ইসলাম, নগর পরিকল্পনাবিদ আশরাফুল আলম আকন্দ ও অথরাইজড কর্মকর্তা এ জেড শফিউল হান্নানকে মঙ্গলবার সকালে জিজ্ঞাসাবাদ করা হয়।
দুদকের উপপরিচালক হেলাল উদ্দিন শরিফের নেতৃত্বে সকাল ১০টা থেকে দুদক কার্যালয়ে তিন সদস্যের একটি টিম তাদের জিজ্ঞাসাবাদ করছে।
দুদক সূত্রে জানা গেছে, পরস্পর যোগসাজোশে ওই তিনজন তারা এ দুর্নীতি করে। এছাড়া তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। ২০০৪ সালে মৃত এক ব্যক্তির নামে ২০১৪ সালে নকশা অনুমোদন করার অভিযোগও রয়েছে।
/আরজে/এসটি/








