লাখো কণ্ঠে বিদ্রোহী কবিতা আবৃত্তির উদ্যোগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ এপ্রিল ২০১৭, ১৪:৪৩আপডেট : ১৮ এপ্রিল ২০১৭, ১৪:৪৩

লাখো কণ্ঠে বিদ্রোহী কবিতা আবৃত্তির উদ্যোগ আগামী ১ মে ‘লাখো কণ্ঠে বিদ্রোহী কবিতা’ আবৃত্তির উদ্যোগ নিয়েছে নজরুল চর্চা কেন্দ্র বাঁশরী ও বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি)।

মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন ‘লাখে কণ্ঠে বিদ্রোহী কবিতা’-এর সমন্বয়ক রেজাউল হোসাইন টিটো।

তিনি জানান, আগামী ১ মে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় এক যোগে এ কবিতা আবৃত্তি করা হবে। যদি সেখানে সমস্যা থাকে বিকল্প ভেন্যু হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে এ আয়োজন করা হবে। 

রেজাউল হোসাইন বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম রচিত ‘বিদ্রোহী’ কবিতা বিশ্ব সাহিত্যের একটি মাইলফলক। এ কবিতা বৈষম্যহীন মানবিক পৃথিবী গড়তে ব্যক্তি সমষ্ঠি সমাজ জাতি তথা বিশ্বমানবকে মাথা উঁচু করে দাঁড়াবার দীক্ষা দেয়।

তিনি আরও বলেন, জাতীয় কবি কাজী নজরুলকে সবার মাঝে পৌঁছে দেওয়া আমাদের লক্ষ্য। দেশের বিভিন্ন স্কুল থেকে ছেলে-মেয়েদের নিয়ে এসে সম্মিলিতভাবে নজরুল চর্চা, নজরুলকে সবার মাঝে আরও ব্যাপকভাবে ছড়িয়ে দিতে চাই। অনুষ্ঠান সবার জন্য উন্মুক্ত থাকবে। আমরা চাই সারাদেশ থেকে যে কেউ এসে আমাদের এ অনুষ্ঠানে অংশগ্রহণ করুক।

এসময় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মাজার সবার জন্য উন্মুক্ত করে দেওয়ার দাবি জানান তিনি।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- নজরুল ইনস্টিটিউটের প্রাক্তণ নির্বাহী পরিচালক ইকরাম আহমেদ, অর্থনীতিবীদ সুজিত চৌধুরী, বিএনসিসির পরিচালক ড. মোহাম্মদ নান্নু মোল্লা প্রমুখ।

/আরএআর/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের