চার বছরের যাত্রা শেষ করে পাঁচ বছরে পা রাখল ইংরেজি দৈনিক ঢাকা ট্রিবিউন। আজ বুধবার (১৯ এপ্রিল) পত্রিকাটির প্রতিষ্ঠাবার্ষিকী। বাংলা ট্রিবিউনের পক্ষ থেকে প্রতিষ্ঠানটির সব কর্মীদের আন্তরিক অভিনন্দন ও প্রাণঢালা শুভেচ্ছা। এই চার বছরে পত্রিকাটি অগণিত পাঠক ও শুভানুধ্যায়ীর কাছে জনপ্রিয় হয়ে উঠেছে।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বুধবার ঢাকা ট্রিবিউন কার্যালয়ে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ২০১২ সালের এই দিনে ইংরেজি পত্রিকার জগতে নতুন প্রত্যাশা রেখে বাজারে আসে দৈনিকটি। এরপর পাঠকের চাহিদা পূরণের পাশাপাশি বস্তুনিষ্ঠ সাংবাদিকতার নতুন দিগন্ত উন্মোচন করে সামনে এগিয়ে চলেছে একঝাঁক তরুণ সাংবাদিকের হাত ধরে। আগামীতেও পত্রিকাটি পক্ষপাতদুষ্ট না হয়ে সবার কাছে দেশ ও বিদেশের খবর পৌঁছে দেবে, এই প্রত্যাশা রইল।
/ইউআই/টিআর/








