গণপরিবহনের চলমান সংকট নিয়ে আজ বুধবার বিকাল ৪টায় বৈঠকে বসবেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) কার্যালয়ে এ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার সচিবালয়ে সেতুমন্ত্রীর দফতরে ১৯৯১ সালের ২৯ মার্চ মৌচাকে সড়ক দুর্ঘটনায় নিহতের পরিবারকে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি) কর্তৃক ক্ষতিপূরণের চেক প্রদান করেন। এ সময় তিনি বলেন, ‘আগামীকাল বিকাল ৪টায় বিআরটিএ’র কার্যালয়ে সভাটি অনুষ্ঠিত হবে।’
মন্ত্রী বিআরটিএ চেয়ারম্যানকে বুধবার পরিবহন শ্রমিক নেতাদের সঙ্গে সভা করার জন্য নির্দেশনা দেন।
প্রসঙ্গত, ভাড়া নিয়ে অনিয়মের অভিযোগের পরিপ্রেক্ষিতে রবিবার (৬ এপ্রিল) থেকে গণপরিবহনে সিটিং সার্ভিস বন্ধ রয়েছে। বিষয়টি তদারকি করতে বিআরটিএ-এর ভ্রাম্যমাণ আদালত কাজ করছে। ফলে রাস্তায় কৃত্রিমভাবে গণপরিবহনের সংকট তৈরি করা হয়েছে। এছাড়া যাত্রীদের কাছ থেকে বেশি ভাড়া আদায়ের অভিযোগও রয়েছে। ফলে গাড়ি সংকটের কারণে যাত্রীরা পড়েছেন চরম দুর্ভোগে। খবর বাসস।
/এসটি/
আরও পড়ুন: যেভাবে বাস লুকিয়ে রেখেছেন মালিকরা








