হাওরে মাছের মড়ক

উদিসা ইসলাম
২০ এপ্রিল ২০১৭, ১৫:০৯আপডেট : ২০ এপ্রিল ২০১৭, ১৬:৩৭

হাওরের পানিতে ভাসছে মরা মাছ
হাওরে গত দুদিন ধরে বিভিন্ন প্রজাতির মাছ ও হাঁস মরে ভেসে উঠছে। এর আসল কারণ হিসেবে ধান পচে অ্যামোনিয়া গ্যাস তৈরির হওয়ায় অক্সিজেন কমে যাওয়াকে দায়ী করা হলেও কেমিক্যাল ইঞ্জিনিয়ার ও হাওর আন্দোলনের সঙ্গে সম্পৃক্তরা বলছেন, উদ্ভিদ পচে অ্যামোনিয়া তৈরি হবে না। এর অন্য কোনও কারণ থাকতে পারে, সেগুলো বের করতে দ্রুত সায়েন্টিফিক স্ট্যাডি করতে হবে। তবে সুনামগঞ্জের মৎস্য কর্মকর্তা বলছেন, প্রাথমিকভাবে চুন ছিটিয়ে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা হচ্ছে,স্ট্যাডির কোনও পরিকল্পনা তাদের নেই।

‘হতে পারে’ ‘সম্ভবত’ শব্দগুলো ব্যবহার করে কথা বলা বিপজ্জনক উল্লেখ করে হাওর আন্দোলনের সঙ্গে যুক্ত কাসমির রেজা বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা  হাওরে কখনও মাছ মরতে দেখিনি তাতো না। কিন্তু এবারের মতো এত বিপুল পরিমাণে ধান বা মাছ হারায়নি হাওরের মানুষ।’ এদিকে বৃহস্পতিবার সুনামগঞ্জে জেলা মৎস্য কর্মকর্তা শঙ্কর রঞ্জন দাস বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ধান পচে অ্যামোনিয়া গ্যাস তৈরি হওয়ার কারণে পানিতে অক্সিজেন কমে গেছে এবং এ কারণেই মাছ মারা গেছে বলে ধারণা করছেন তারা।’ তবে হাওরে মাছের মড়কের সঠিক কারণ এখনও জানতে পারেননি তারা। হাওরে মাছের মড়ক

সুনামগঞ্জ, সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার, নেত্রকোনা, কিশোরগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া এই সাতটি প্রশাসনিক জেলার বিভিন্ন অংশে বিস্তৃত রয়েছে হাওরাঞ্চল। অসময়ে পানি আসার কারণে দেশের সব হাওর মিলিয়ে এক লাখ ৪১ হাজার ২০৪ হেক্টর জমির বোরো ফসল ডুবে গেছে। এতে প্রায় সাড়ে চার লাখ টন ধানের ক্ষতি হয়েছে বলে প্রাথমিক তথ্য দিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদফতর। এদিকে সুনামগঞ্জ জেলা মৎস্য অফিস সূত্র বলছে, গত কয়েকদিনে ২৫ মেট্রিক টন দেশীয় প্রজাতির মাছ মারা গেছে, যার বাজার মূল্য ৬০ লাখ টাকা। জমিতে অতিরিক্ত রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহারের ফলে পানিতে খার বেড়ে যাওয়ায় দম বন্ধ হয়ে মাছ মারা যেতে পারে।

হাওরে ভাসছে মরা মাছ তবে সে তথ্যও যথাযথ নয় উল্লেখ করে ফসল এবং মাছ হারানো মানুষকে সহায়তা দেওয়ার পাশাপাশি এখনই সায়েন্টিফিক স্ট্যাডির মধ্য দিয়ে হাওরের মাছ মরার কারণ বের করার তাগিদ দিলেন পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থার সভাপতি কাসমির রেজা। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘১৯৫৯ সালের পর এ পর্যন্ত হাওরে এমন পরিস্থিতি আর হয়নি।বিভিন্ন সময়ে নানা কারণে হাওরের মাছে মড়ক দেখা দিয়েছে, কিন্তু অসময়ে পানি ঢুকে ধান নষ্ট করার ঘটনা প্রায় ৬০ বছর পরে ঘটলো। এরপর পরই মাছে মড়ক দেখা দিলো,সন্দেহ তৈরি হয়েছে এ কারণেই।’

তিনি আরও বলেন, ‘হাওরে মা মাছ মারা গেছে। এখানে তিন চার প্রকারের মাছ সংখ্যায় ভীষণ কম আছে, কিন্তু  সেগুলোও মরে গেছে। বিলুপ্ত হয়ে যাবে সেসব প্রজাতি। এরপরও গত দুদিনে তড়িৎ কোনও উৎস খুঁজতে স্ট্যাডি না শুরু করলে পরবর্তীতে ভুগতে হবে। এর নেতিবাচক প্রভাবটা বুঝতে কয়েক মাস লাগবে।’


হাওরে ভেসে উঠছে মরা মাছ জয়নুল হক বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও হাওর আন্দোলনে সম্পৃক্ত রাসায়নিক গবেষক রাশনাল হোসেন মনে করেন, পানিতে বাইরে থেকে কিছু মেশানো হয়েছে কিনা সেটা বিবেচনায় নিতে হবে। এরকম মনে করার কারণ উল্লেখ করতে গিয়ে তিনি বাংলা ট্রিবিউনকে বলেন,‘পানিতে টক্সিন বাড়লে অ্যামোনিয়া হবে না, অ্যামোনিয়াম হবে এবং সেটা ইউরিয়া থেকেও হতে পারে। কিন্তু প্রবাহমান পানিতে কখনোই এত প্রভাব পড়ার কথা না।’ তিনি বলেন, ‘পানিতে সেলুলয়েজ টাইপের জিনিস মিশলেও এই পরিণতি হবে না। ধান পচে পানি এ পরিমাণ অ্যামোনিয়া তৈরি করবে না। অঅবার উদ্ভিদ থেকে অ্যামোনিয়া হবে, এটাও সম্ভব না। ফলে বাইরে থেকে কিছু মেশানো হলো কিনা, তা জানতে এখনই সায়েন্টিফিক স্ট্যাডি জরুরি। সেখানকার পানি, মরে যাওয়া মাছ, বেঁচে থাকা মাছসহ প্রত্যেকটা উপাদান পৃথকভাবে সংগ্রহ করে পরীক্ষা হওয়া দরকার, ঠিক কী কারণে এই পরিস্থিতি তৈরি হলো। বাইরে থেকে কিছু প্রয়োগ ছাড়া এ পরিস্থিতি হওয়াটা শঙ্কার কারণ। এটি এবছরই শেষ এমন নাও হতে পারে।’

এধরনের কোনও উদ্যোগ বিষয়ে তার জানা নেই উল্লেখ করে শঙ্কর রঞ্জন দাস বাংলা ট্রিবিউনকে বলেন, ‘পানি টেস্ট করানো হয়েছে। অ্যামোনিয়া বেড়ে যাওয়াটাই কারণ মনে হচ্ছে।’ বাইরে থেকে কিছু প্রয়োগ করা বা এখানে কী কী ধরনের কেমিক্যাল রিঅ্যাকশন সৃষ্টি হয়ে থাকতে পারে, তা নিয়ে কোনও স্ট্যাডির কথা তারা ভাবছেন কিনা প্রশ্নে তিনি বলেন, ‘এখনও এধরনের কিছু ভাবা হয়নি। আজকে (বৃহস্পতিবার) মাছ কম মারা গেছে।’

/এপিএইচ/



সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম