নির্ধারিত সময়েই এনআরবি ব্যাংকের এজিএম: হাইকোর্ট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ এপ্রিল ২০১৭, ১৫:৪৮আপডেট : ২০ এপ্রিল ২০১৭, ১৫:৪৮

হাইকোর্ট নির্ধারিত সময়ে এনআরবি কমার্শিয়াল (এনআরবিসি) ব্যাংকের  বার্ষিক সাধারণ সভা (এজিএম) করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার বিচারপতি এ এফ এম আব্দুর রহমানের অবকাশকালীন একক হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। ফলে আগামী ২৩ এপ্রিল ব্যাংকের এজিএম অনুষ্ঠিত হবে।

আদেশকালে আদালত বলেন, বর্তমান চেয়ারম্যান ফরাছত আলীই এই এজিএমে চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন। এজিএমে বাংলাদেশ ব্যাংকের পর্যবেক্ষক মাসুদ বিশ্বাসকে উপস্থিত থাকতে বলা হয়েছে। একইসঙ্গে আদনান ইমাম, এস এম তমাল পারভেজ ও রফিকুল ইসলাম আরজুকে ব্যাংকের পরিচালক হিসেবে  এজিএমে অংশগ্রহণে বাধা না দিতে পরিচালনা পর্ষদকে নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে এজিএমে গোপন ব্যালটে ভোট গ্রহণ এবং কোনও বহিরাগকে সভায় প্রবেশ করতে না দেওয়ার আদেশ দিয়েছেন আদালত।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস ও মেহেদী হাসান চৌধুরী। ব্যাংকের পক্ষে ছিলেন আইনজীবী এস এম মনিরুজ্জামান।

গত ১০ এপ্রিল ব্যাংকের বার্ষিক রিপোর্টে নাম না থাকায় ও এজিএমে অংশগ্রহণের জন্য কোনও চিঠি না পাওয়ায় আদনান ইমামসহ ব্যাংকের তিন পরিচালক হাইকোর্টে আবেদন করেন।

/এমটি/ইউআই/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম