শহীদ মিনারে লাকী আখন্দের মরদেহ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ এপ্রিল ২০১৭, ১০:৪৪আপডেট : ২২ এপ্রিল ২০১৭, ১০:৫৯

শহীদ মিনারে লাকী আখন্দের মরদেহ

কিংবদন্তি সংগীত শিল্পী ও মুক্তিযোদ্ধা লাকী আখন্দের প্রথম জানাজা শেষে মরদেহ নিয়ে যাওয়া হয়েছে শহীদ মিনারে। বেলা ১১টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের লোকজন শিল্পীল প্রতি শেষ শ্রদ্ধা জানাবেন।

শনিবার বৃষ্টিভেজা সকালে শিল্পীর প্রথম নামাজে জানাজা আরমানিটোলার মাঠে অনুষ্ঠিত হয়। পরিবারের সদস্য, স্বজন, সহকর্মী ও এলাকাবাসীর জানাজায় উপস্থিত ছিলেন। এরপর শিল্পীর  মরদেহ নিয়ে রওনা দেওয়া হয়েছে শহীদ মিনারের উদ্দেশে। সেখানে মরদেহ রাখা হবে শ্রদ্ধা জানানোর জন্য। বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রিয় জামে মসজিদ প্রাঙ্গণে দ্বিতীয় জানাজা শেষে নিয়ে যাওয়া হবে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে। সেখানেই লাকী আখন্দকে দাফন করা হবে।   

টানা আড়াই মাস হাসপাতাল জীবন শেষে গত সপ্তাহে আরমানিটোলার নিজ বাসায় ফিরেছিলেন কিংবদন্তি সংগীতশিল্পী লাকী আখন্দ। ২১ এপ্রিল দুপুর নাগাদ তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। সন্ধ্যার আগে মিটফোর্ড হাসপাতালে ভর্তি করা হয়। সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ কর্তব্যরত চিকিৎসক লাকী আখন্দকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৬১ বছর।

শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে বাংলা ট্রিবিউনকে এরশাদুল হক টিংকু জানান, মেয়র ও মন্ত্রীর পক্ষ থেকে পরিবারকে জানানো হয়েছে, লাকী আখন্দের মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করার সব প্রস্তুতি নেওয়া হয়েছে।

/ইউআই/এসটি/

আরও পড়ুন

সংগীত ব্যক্তিত্ব লাকী আখন্দ আর নেই
 যাই যাই বলে চাচা আজ সত্যি সত্যি নাই!
 রাতে বারডেম হিমঘরে, প্রথম জানাজা সকাল ১০টায়
শহীদ মিনারে রাষ্ট্রীয় মর্যাদা, মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে দাফন

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম