লাকী আখন্দের মৃত্যুতে খালেদা জিয়ার শোক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ এপ্রিল ২০১৭, ১২:৫৮আপডেট : ২২ এপ্রিল ২০১৭, ১৩:০২

লাকী আখন্দের মৃত্যুতে খালেদা জিয়ার শোক

বীর মুক্তিযোদ্ধা ও কিংবদন্তি সংগীত শিল্পী লাকী আখন্দের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

শনিবার এক শোক বার্তায় তিনি বলেন, ‘লাকী আখন্দের মৃত্যুতে দেশের সংগীত প্রিয় মানুষের মতো আমিও গভীরভাবে সমব্যথী। তিনি ছিলেন দেশের জনপ্রিয় ও গুণী কণ্ঠশিল্পীদের মধ্যে অন্যতম। বহুমুখী প্রতিভার অধিকারী লাকী আখন্দ সংগীতাঙ্গনে যে প্রতিভার স্বাক্ষর রেখেছিলেন তা এক নতুন মাত্রা পেয়েছিল। গান দিয়ে তিনি সঙ্গীতানুরাগীদের হৃদয়ে চির স্মরণীয় হয়ে থাকবেন। ‘৭১-এর রণাঙ্গনে বীর মুক্তিযোদ্ধা হিসেবেও তার অবদান দেশের মানুষ কখনোই বিস্মৃত হবে না। তার মৃত্যুতে দেশ হারালো প্রতিভাবান এক গুণী শিল্পীকে। যার অভাব সহজে পূরণ হওয়ার নয়।’

বিএনপি চেয়ারপারসন লাকী আখন্দের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারবর্গ, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।

/এসটিএস/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি