দুশ্চিন্তা করবেন না, খাবার ঘরে পৌঁছে দেবো: ত্রাণমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট, বারহাট্টা থেকে
২৫ এপ্রিল ২০১৭, ১১:৫৫আপডেট : ২৬ এপ্রিল ২০১৭, ১৭:৩৯

মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, ‘পাহাড়ি ঢল ও অকাল বন্যায় আপনাদের ফসল তলিয়ে গেছে। গত এক মাস ধরে আপনারা কষ্টে আছেন। দুশ্চিন্তা করবেন না, আপনার খাবার আমরা ঘরে পৌঁছে দেবো।’

মঙ্গলবার সকালে নেত্রকোণা জেলার বারহাট্টা উপজেলার চিরাম ইউনিয়নের চিরাম তাহেরা-মান্নান স্মৃতি উচ্চ বিদ্যালয় মাঠে বন্যা দুর্গত মানুষের মাঝে ত্রাণ বিতরণকালে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে  ৩৩০ জন বন্যাদুর্গত মানুষের মাঝে আগামী ১০ দিনের জন্য ১৫ কেজি করে চাল ও ৫শ’ নগদ টাকা বিতরণ করা হয়। এ সময় ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়, ত্রাণ মন্ত্রণালয়ের সচিব শাহ কামাল, জেলা প্রশাসক মুশফিকুর রহমান উপস্থিত ছিলেন।

মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, ‘আগামী ১০ দিনের জন্য ১৫ কেজি চাল ও ৫শ’ টাকা দিয়ে গেলাম। আগামী মাস থেকে প্রতি পরিবার ৩০ কেজি চাল ও নগদ ৫শ’ টাকা পাবেন। দেশে খাদ্যের কোনও অভাব নেই। এটি শেখ হাসিনা সরকারের অঙ্গিকার।’

এ সময় দেশে এনজিওগুলোকে উদ্দেশ করে তিনি বলেন, ‘আগামী এক বছর এ অঞ্চলের মানুষের প্রতি আপনারা কোনও জোর করবেন না। আপনারা দেশবাসীকে কষ্ট দেবেন না।’

অনুষ্ঠানে ত্রাণ মন্ত্রণালয়ের সচিব শাহ কামাল বলেন, ‘খাদ্য নিয়ে আপনাদের ভাবতে হবে না। সরকার আপনাদের পাশে আছে। সরকারের সহযোগিতা যেটুকু দেওয়া হচ্ছে তা স্বাচ্ছন্দে গ্রহণ করুন এবং স্বাভাবিক জীবনযাত্রার কার্যক্রম চালিয়ে যান। মনে করবেন এটি আপনাদের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার। ত্রাণ নিয়ে কোনও প্রকার অনিয়ম, নৈরাজ্য সহ্য করা হবে না।’

এ সময় তিনি বন্যা দুর্গত এলাকার মানুষদের ত্রাণ নেওয়ার আগে কী বরাদ্দ দেওয়া হয়েছে এবং কী পাচ্ছেন তা জেনে নেওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয় বলেন, ‘এ এলাকার মানুষ বন্যাকবলিত ও দুর্দশাগ্রস্থ। আগামী ফসল না ওঠা পর্যন্ত সরকারের এ সহায়তা চলবে। যত দুর্ভিক্ষ আসুক একজন মানুষও একবেলা না খেয়ে থাকবে না।’

/এসআই/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম